সিটি–আর্সেনালের সামনে এখন কী: কার প্রতিপক্ষ কে, কখন

ছবি: সংগৃহীত।

সর্বশেষ তিন মৌসুমের দুটিতে আর্সেনাল শিরোপা হাতছাড়া করেছে শেষ মুহূর্তে এসে। দুবারই আর্সেনালের কাছ থেকে শিরোপা কেড়ে নিয়েছে ম্যানচেস্টার সিটি। চলতি মৌসুমেও একই নাটকীয়তার পুনাবৃত্তি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

বিশেষ করে গতকাল রাতে সিটির বিপক্ষে আর্সেনালের ২–১ গোলের হারে সাম্প্রতি দৃশ্যপটে পরিবর্তন এসেছে। লম্বা সময় ধরে আর্সেনালের দিকে হেলে থাকা শিরোপা–সম্ভাবনার কাঁটা এখন মাঝামাঝিতে চলে এসেছে। মৌসুমের বাকি সময়ে এই কাঁটা এখন যেকোনো দিকে যেতে পারে।

সিটির কাছে হারলেও কাগজে–কলমে প্রিমিয়ার লিগে শীর্ষ দল এখনো আর্সেনাল। ৩৩ ম্যাচে পয়েন্ট ৭০। এখনো ৫ ম্যাচ বাকি আর্সেনালের; যার মধ্যে তিনটি  ঘরের মাঠে, দুটি প্রতিপক্ষের মাঠে। এই পাঁচ ম্যাচে মিকেল আরতেতার দলের প্রতিপক্ষ যথাক্রমে নিউক্যাসল, ফুলহাম, ওয়েস্টহাম, বার্নলি ও ক্রিস্টাল প্যালেস। আর্সেনালের জন্য স্বস্তির বিষয় হচ্ছে, এই ৫ ক্লাবই পয়েন্ট তালিকায় ১০–এর বাইরের দল।

এই দলগুলোর মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে আছে ফুলহাম, যারা এই মুহূর্তে পয়েন্ট টেবিলের ১২ নম্বরে। এর ফলে আর্সেনালের জন্য কাজটা তুলনামূলক সহজ। এর আগে এই ৫ দলের প্রতিটির বিপক্ষে প্রথম লেগে জিতেছিল আর্সেনাল। তবে এসবের পরিসংখ্যান দেখে একেবারে নির্ভার থাকারও সুযোগ নেই। কারণ, শিরোপা জেতার চাপ নিয়েই ম্যাচগুলো খেলতে নামতে হবে এমিরেটসের ক্লাবটিকে।

৩২ ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে ২ নম্বরে থাকা সিটির জন্য পরিস্থিতি একটু ভিন্ন। তাদের হাতে আছে ৬ ম্যাচ। এই ম্যাচগুলোর তিনটি ঘরের মাঠে, তিনটি প্রতিপক্ষের মাঠে। সিটির এই ছয় প্রতিপক্ষ হচ্ছে বার্নলি, এভারটন, ব্রেন্টফোর্ড, বোর্নমাউথ, ক্রিস্টাল প্যালেস ও অ্যাস্টন ভিলা।

এই দলগুলোর মধ্যে চারটি দল আছে পয়েন্ট তালিকার ১০–এর মধ্যে। সবার ওপরে অ্যাস্টন ভিলা, যারা এখন টেবিলের ৪ নম্বরে অবস্থান করছে। এরপর ব্রেন্টফোর্ড ও বোর্নমাউথ আছে যথাক্রমে ৭ ও ৮ নম্বরে। আর ১০ নম্বরে আছে এভারটন। ১০–এর বাইরে আছে ক্রিস্টাল প্যালেস (১৩) ও বার্নলি (১৯)।

সব মিলিয়ে সিটির জন্য ম্যাচগুলো মোটেই সহজ হবে না। এর আগে এই ছয় দলের বিপক্ষে প্রথম লেগের ম্যাচে শুধু অ্যাস্টন ভিলার বিপক্ষে হেরেছিল সিটি। সামনে থাকা ম্যাচগুলোর মধ্যে সেই অ্যাস্টন ভিলাই সবচেয়ে বড় হুমকি হয়ে উঠতে পারে সিটির জন্য। সিটির জন্য আসল চ্যালেঞ্জ, ভিলার ম্যাচটিই লিগে তাদের শেষ ম্যাচ।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধকে ‘ভুল’ মনে করছেন ৬৮ শতাংশ মার্কিনি: জরিপ

পাউরুটিতে ক্যান্সারের উপাদান পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

১৭ বছরে পর্যাপ্ত নিয়োগ না হওয়ায় স্বাস্থ্যখাতে জনবল সংকট তৈরি হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আমলে নেওয়ার মতো নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, আহত ১২ যাত্রী

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী সব সুবিধা পাবেন

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের

১০

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১১

হাসপাতালের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে রোগী ও স্বজনরা

১২