ভারতের কাছে হেরে যা বললেন অধিনায়ক শান্ত

ছবি সংগৃহিত।

ভারতের বিপক্ষে লড়াই করেও জয় পেলো না বাংলাদেশ। ব্যাটিং ব্যর্থতায় ৩৫ রান তুলতেই পাঁচ উইকেট হারিয়ে বিপাকে পড়েছিল দল। তবে সেই ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে সেঞ্চুরি করেছেন তাওহিদ হৃদয়। তার ক্যারিয়ার সেরা ইনিংসে লড়াইয়ের পুঁজি পায় বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ১০০ রান করেছেন হৃদয়। কম রানের লক্ষ্য নিয়েও ভালোই লড়েছেন স্পিনাররা, তবে শেষ পর্যন্ত ৬ উইকেটে হেরেছে দল। 

৪৯.৪ ওভারে ২২৮ রান সংগ্রহ করে অলআউট হয়ে যায় টাইগাররা। দলের হয়ে সর্বোচ্চ ১০০ রান করেন তাওহিদ হৃদয়। এছাড়া জাকের আলি অনবদ্য ব্যাটিং করে অর্ধশতক পূর্ণ করেন। ভারতের পক্ষে মোহাম্মদ সামি দুর্দান্ত বোলিং করে ৫৩ রানে ৫ উইকেট শিকার করেন। জয়ের লক্ষ্যে খেলতে নেমে ভারত ৪৬.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়।

এমন হারের পর ব্যাটিং ব্যর্থতাকেই মূল কারণ হিসেবে উল্লেখ করেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সেই সঙ্গে ফিল্ডিংয়ে মিসের বিষয়টিও উল্লেখ করেন তিনি।

ম্যাচ শেষে ব্রডকাস্টারকে দেয়া সাক্ষাতকারে শান্ত বলেন, পাওয়ারপ্লেতে ৫ উইকেট হারানোর মূল্য দিতে হয়েছে। জাকের এবং হৃদয় দারুণ ব্যাটিং করেছে। ভারতের স্পিনারদের বিপক্ষে হৃদয় ভালো করেছে। মাঠে আমরা বেশ কিছু ভুল করেছি। ক্যাচ মিস এবং কিছু রান আউট মিস করেছি। যা করতে পারলে চিত্রটা ভিন্ন হতে পারতো। এছাড়া নতুন বলে যদি কয়েকটি উইকেট নিতে পারতাম তাহলেও ম্যাচটা ভিন্ন হতে পারতো।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের বাজারে স্বর্ণের গহনার দামে বড় লাফ, ভরিতে বাড়ল কত?

ইরানের বিরুদ্ধে ‘সবচেয়ে বিধ্বংসী’ অর্থনৈতিক অভিযান ট্রাম্পের

নতুন রাষ্ট্রপতিকে কে শপথ পড়াবেন, মতামত দিলো আইন মন্ত্রণালয়

নাসীরুদ্দীন পাটওয়ারীকে চাঁদপুরে অবাঞ্ছিত ঘোষণা

ইরানকে সাহায্য করলে ‘শাস্তি’ পেতে হবে: ট্রাম্প

ফখরুল-অলির লড়াইয়ে আজ রাষ্ট্রপতি নির্বাচন

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

পুলিশের ঊর্ধ্বতন ১৩ কর্মকর্তা বদলি

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারাগার থেকে মুক্ত

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিতে কমিশনের ঘাটতি নেই, ফল ঘোষণার পরই গেজেট

১০

হামের উপসর্গে ৪ আরও শিশুর মৃত্যু

১১

৮ বছর আগে ডিভোর্স হয়েছে অভিনেত্রী মীমের

১২