দুই বছর পর ফিরে যা বললেন অপু বিশ্বাস

ছবি : সংগৃহীত।

আবারও দুই বছর পর বড় পর্দায় ফিরছেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। কামরুল হাসান ফুয়াদের পরিচালনায় নির্মিত থ্রিলারধর্মী সিনেমা ‘দুর্বার’-এ দর্শক তাকে দেখবেন একেবারে নতুন রূপে ও ভিন্ন গেটআপে। 

অপু বিশ্বাস নিজেই জানালেন, এই সিনেমায় তাকে দেখা যাবে ‘দুর্বার গতিতেই’।এরই মধ্যে সিনেমাটির শুটিং দ্রুতগতিতে এগোচ্ছে।

অপু বিশ্বাস জানান, এখন পর্যন্ত তার অংশের প্রায় ৪০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে এবং বাকি শুটিংও শিগগিরই শেষ হবে। 

তিনি বলেন, এই সিনেমায় অনেক চমক রয়েছে। দর্শকরা একটি ভালো গল্পের সিনেমা উপভোগ করতে পারবেন।

দীর্ঘ বিরতির পর ক্যামেরার সামনে দাঁড়ানো নিয়ে অপু বিশ্বাস বলেন, সিনেমাই আমার পরিচয়ের মূল জায়গা। সিনেমার কারণেই আজ আমি অপু বিশ্বাস। দর্শকদের যে ভালোবাসা পেয়েছি, তা এই মাধ্যম থেকেই। তাই দেরিতে হলেও ভালো একটি সিনেমা দিয়ে ফিরতে পেরে দারুণ ভালো লাগছে।

‘দুর্বার’-এ অপু বিশ্বাসের বিপরীতে প্রথমবারের মতো অভিনয় করছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সজল। 

এই নতুন জুটি নিয়েও উচ্ছ্বসিত অপু। তিনি বলেন, সজল ভাই ভীষণ বিনয়ী এবং দারুণ একজন অভিনেতা। তার অভিনয়ের আমি ভক্ত। প্রথম দিন থেকেই আমাদের কাজের অভিজ্ঞতা খুব ভালো। দর্শক আমাদের নতুনভাবে দেখবেন।এমনকি সজলকে নিজের ‘ড্রিম হিরো’ বলতেও কুণ্ঠা করেননি তিনি।

পরিচালক কামরুল হাসান ফুয়াদ সম্পর্কে অপু বিশ্বাস বলেন, তিনি একজন মেধাবী নির্মাতা, যিনি গল্প ও নির্মাণ– দুদিকেই যথেষ্ট যত্নশীল। ‘গল্প যেমন ভিন্ন, পরিচালনাতেও সেই মুনশিয়ানা স্পষ্ট, যোগ করেন তিনি। নিজের চরিত্র নিয়ে এখনই বিস্তারিত বলতে চাননি অপু বিশ্বাস।

তাঁর ভাষায়, পুরো কাজ শেষ হলে সব বলব। তবে দেরিতে সিনেমায় ফেরার বিষয়ে কোনো আফসোস নেই বলেও জানান তিনি। আমি সময় নিয়েছি ভালো কাজের জন্য। যেভাবে চেয়েছি ঠিক সেভাবেই একটি ভালো সিনেমা হচ্ছে, বলেন এই অভিনেত্রী।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসবিএসি ব্যাংক ইনভেস্টমেন্টের নতুন চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবর রহমান

১

বিক্ষোভে উত্তপ্ত দিল্লি, রাস্তায় নামছে ২৩ হাজার সশস্ত্র পুলিশ

২

ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারাজ

৩

দিল্লিতে আজ ফের বড় বিক্ষোভে নামছে বিরোধীরা, যোগ দিচ্ছেন মমতা

৪

নানা পাটেকর ছিলেন ‘লেফটেন্যান্ট কর্নেল’, ছিলেন কার্গিল যুদ্ধেও

৫

বলিউড অভিনেতা নানা পাটেকরের জীবনাবসান

৬

দেশের ৩৪ লাখ শিশুকে টিকাদানে সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

৭

রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

৮

সৌদির ২ বিমানবন্দরে হুতিদের হামলা, নারীসহ ৩ বিদেশি নিহত

৯

ফ্রাঙ্কফুর্ট আন্তর্জাতিক বইমেলা শুরু হলো

১০

মানুষের আস্থার প্রতীক ইম্পেরিয়াল হেলথকেয়ার

১১

আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুলের জামিন মেলেনি

১২