নাসিরউদ্দীনের গালি শুনে আমরা অভ্যস্ত : সিইসি

ছবি: সংগৃহীত।

নির্বাচন কমিশনকে নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারীর সমালোচনা প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, উনার এই ধরনের কথা শুনে আমরা একদম অভ্যস্ত। উনি প্রায়ই আমাদের সঙ্গে দেখা করতেন, অথচ দেখা করে দরজার বাইরে গিয়েই আমাদের গালি দিতেন। এই গালি উনার নতুন নয়।

সোমবার (১৮ মে) দুপুরে ইটিআই ভবনে আরএফইডি আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে এসব বলেন তিনি।

সিইসি বলেন, ‘অনেকের কাছে উনার বক্তব্য নতুন মনে হতে পারে, কিন্তু বিশ্বাস করেন আমি সামান্যতম মনঃক্ষুণ্ন নই। শুধু প্রশংসা করলে তো ইভালুয়েশন বা সঠিক মূল্যায়ন হয় না। উনি নিজের পার্সপেক্টিভ থেকে যেটা অন্তরে বিশ্বাস করেছেন, সেটাই বলেছেন। আর এটাই তো গণতন্ত্রের সৌন্দর্য; উনাকে এই বলার সুযোগ দেয়াটাই সৌন্দর্য। এজন্য আমি একদম আহত নই।’

তিনি আরও বলেন, ‘অতীতে শুধু এক পক্ষ বলতে বলতে সব বরবাদ করে দিয়েছে। সবাই শুধু এক পক্ষের প্রশংসা করেছে। আর সেই একপেশে প্রশংসার রেজাল্ট হিসেবেই দেশের এই বিপ্লব হয়েছে। শুধু একজনের প্রশংসা করতে গিয়ে আমাদেরকে এই কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। সুতরাং মুদ্রার দুইটা দিকই থাকে।’

জাতীয় নির্বাচনের অভিজ্ঞতা ও বিগত অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকার কথা উল্লেখ করে সিইসি বলেন, ‘সরকার ছাড়া নির্বাচন করা অলমোস্ট ইম্পসিবল। তবে তৎকালীন সরকারের প্রধান উপদেষ্টা উনার উপদেষ্টা পরিষদকে স্পষ্ট বলে দিয়েছিলেন যে, প্লিজ ডোন্ট পোক ইয়োর নোজ ইনটু দ্য অ্যাফেয়ার্স অব দি ইলেকশন কমিশন (নির্বাচন কমিশনের বিষয়ে নাক গলাবেন না)। উনারা আমাদের ফুল সাপোর্ট দিয়েছেন।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘জামায়াত এমপিদের এলাকায় সারের কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে’

১

ফার্নেস অয়েলের নতুন দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

২

আইএলসি বিএইউ’র মাধ্যমে জার্মান-চীনা-জাপানি ভাষা প্রশিক্ষণ পাবে শিক্ষার্থীরা

৩

ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫

৪

পিত্তথলিতে কেন পাথর হয়, এর চিকিৎসা কী

৫

মিরপুরে উচ্ছেদের ঘটনায় সোশ্যালে যা বললেন জামায়াত আমির

৬

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

৭

দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর মামলা: এমপি গাজী নজরুলের সঙ্গে বাদীপক্ষের আপস

৮

হজযাত্রীদের জন্য নতুন অল-ইন-ওয়ান প্যাকেজ ঘোষণা সৌদি আরবের

৯

দুর্গাপূজায় ২৪ ঘণ্টা মনিটরিং ব্যবস্থা থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১০

মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী

১১

শিগগিরই প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আলোচনা হবে : দীনেশ ত্রিবেদী

১২