ওয়াশিংটনের বড় সিদ্ধান্ত, ৪৬ বছর পর কালো তালিকা থেকে মুক্ত সিরিয়া

সাড়ে চার দশক পর সিরিয়াকে ‘সন্ত্রাসবাদের মদদদাতা রাষ্ট্রের’ তালিকা থেকে আনুষ্ঠানিকভাবে বাদ দিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে প্রেসিডেন্ট আহমেদ আল-শারার নেতৃত্বাধীন সাবেক সশস্ত্র গোষ্ঠী হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) ওপর থেকেও সন্ত্রাসী সংগঠনের তকমা প্রত্যাহার করা হয়েছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, আন্তর্জাতিক সন্ত্রাসবাদ থেকে সিরিয়াকে দূরে রাখার বিষয়ে প্রেসিডেন্ট আহমেদ আল-শারার অঙ্গীকার ও ইতিবাচক পদক্ষেপের স্বীকৃতি হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

১৯৭৯ সালে তৎকালীন প্রেসিডেন্ট হাফেজ আল-আসাদের সরকারের বিরুদ্ধে সশস্ত্র গোষ্ঠীকে মদদ দেওয়ার অভিযোগে সিরিয়াকে ওই তালিকায় অন্তর্ভুক্ত করেছিল ওয়াশিংটন। এরপর দীর্ঘদিন দেশটির ওপর কঠোর অর্থনৈতিক ও আর্থিক নিষেধাজ্ঞা বহাল ছিল।

যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্তকে ঐতিহাসিক আখ্যা দিয়ে আল-শারা বলেছেন, এটি যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার পুনর্গঠন ও অর্থনৈতিক পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপের ফলে সিরিয়ায় বিদেশি বিনিয়োগ, আন্তর্জাতিক বাণিজ্য ও আর্থিক লেনদেনের সুযোগ বাড়তে পারে। একই সঙ্গে ইরান ও রাশিয়ার প্রভাব বলয় থেকে সিরিয়াকে বের করে আনাও ওয়াশিংটনের অন্যতম কৌশলগত লক্ষ্য হতে পারে।

২০২৪ সালের ডিসেম্বরে বাশার আল-আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর নতুন রাজনৈতিক বাস্তবতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে সিরিয়ার সম্পর্কেও বড় পরিবর্তন দেখা যাচ্ছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিক্ষোভে উত্তাল দিল্লি, আটক দেড় হাজারের বেশি

১

হাম উপসর্গে একদিনে ৮ জনের মৃত্যু

২

দিল্লিতে বিক্ষোভের জেরে এবার আটক মমতা

৩

এক থেকে ছয় মাস নিষিদ্ধ হচ্ছেন রোনালদো, চূড়ান্ত ঘোষণার অপেক্ষা!

৪

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষা স্থগিত, নীলক্ষেতে চাকরিপ্রত্যাশীদের অবরোধ

৫

বিমান থেকে অভিজিৎ দীপকসহ সিজেপির ৩ শীর্ষ নেতা আটক

৬

সংখ্যালঘু বা সংখ্যাগুরুর বিভাজন নয়, সমঅধিকারের পরিচয় হবে বাংলাদেশি: মাহদী আমিন

৭

ধ্রুব রাঠির পর এবার অভিজিৎ দীপকসহ শত শত বিক্ষোভকারী আটক

৮

শুভ মহালয়া আজ, দুর্গাপূজার ক্ষণগণনা শুরু

৯

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, দুইজনকে খুঁজছে পুলিশ

১০

সিজেপিকে মোকাবিলায় নয়াদিল্লিতে ২৫ হাজার পুলিশ, ৩ শতাধিক ক্যামেরা

১১

শান্তিতে নোবেল পেলেন নাভেনথাম নাভি পিলাই

১২