যুদ্ধের কারণে বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়তে পারে: বাণিজ্য উপদেষ্টা

ছবি সংগৃহীত।

ইরান ও ইসরায়েল চলমান যুদ্ধের কারণে বাংলাদেশের পণ্য আমদানি-রপ্তানিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

শুক্রবার (২০ জুন) সন্ধ্যায় মৌলভীবাজার সফর শেষে ফেরার সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আশঙ্কার কথা জানান।

বাণিজ্য উপদেষ্টা বলেন, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। এর প্রভাবে দেশের বাজারে দাম বাড়লে নতুন করে মূল্যস্ফীতি বাড়তে পারে।

এ পরিস্থিতিতে সরকারের করণীয় প্রসঙ্গে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের আমলে দুবার জ্বালানি তেলের দাম কমেছে। নিজেদের সক্ষমতা দিয়ে পরিস্থিতি মোকাবিলা করবে সরকার।

এ সময় দেশের শিল্প কারখানায় গ্যাস সংকট মোকাবিলায় অন্তর্বর্তী সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।

 

প্রসঙ্গক্রমে বাণিজ্য উপদেষ্টা বলেন, নিত্যপণ্যের বাজারে অনেক দিন ধরে স্বস্তি বিরাজ করছে। বাজারব্যবস্থায় বৈচিত্র্যের কারণে এটা সম্ভব হয়েছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা-কক্সবাজার ট্রেন চলাচল বন্ধ, মাঝপথে আটকা পর্যটক এক্সপ্রেস

সেনাবাহিনীকে পেশাদারিত্ব ও সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশনা

বিপৎসীমা অতিক্রম করবে তিস্তা, ১২ জেলায় দেখা দিতে পারে বন্যা

ঈশ্বরদীতে ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের ছাদে পড়েছিল কিশোরের মরদেহ

বর্তমান সংসদকে বাংলাদেশের ইতিহাসের সেরা সংসদ হিসেবে দেখতে চাই: চিফ হুইপ

অপরাধীদের গ্রেপ্তারে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার

শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত কোনো বাধা নেই: রুমিন ফারহানা

পবিত্র শহর কোমে পৌঁছেছে খামেনির মরদেহ, লাখো মানুষের শোকমিছিল

আবারও হাসপাতালে ভর্তি অভিনেত্রী দীপিকা

সার্কের সংকট কেবল রাজনৈতিক নয়, প্রাতিষ্ঠানিকও: শামা ওবায়েদ

১০

জুনে গ্লোবাল গেটওয়ে যোগদানে প্রধানমন্ত্রীকে ইইউ প্রধানের আমন্ত্রণ

১১

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিয়েছে কমিশন: ইসি সানাউল্লাহ

১২