বিসিবি নির্বাচনের ভোটগ্রহণ শুরু

ছবি : সংগৃহীত।

নানা নাটকীয়তা, বয়কট আর শেষ মুহূর্তে প্রার্থী প্রত্যাহারের পর অবশেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন শুরু হয়েছে। 

আজ সোমবার সকাল দশটা থেকে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে শুরু হয়েছে ভোটগ্রহণের আনুষ্ঠানিকতা।

সকাল থেকেই ভোটে অংশগ্রহণকারী প্রার্থী ও ভোটারদের পদচারণায় মুখর হয়ে উঠেছে নির্বাচনী কেন্দ্র। তবে ভোটের ঠিক আগের রাতেও ক্লাব ক্যাটাগরি থেকে আরও একজন প্রার্থী সরে দাঁড়িয়েছেন। নির্বাচনের আগের রাতে ক্লাব ক্যাটাগরি (ক্যাটাগরি-২) থেকে প্রার্থীতা প্রত্যাহার করেছেন ফায়াজুর রহমান ভুঁইয়া। 

এর আগে লুৎফর রহমান বাদল ও ইমরোজ আহমেদ সরে দাঁড়ালেও ব্যালটে তাদের নাম থাকছে। শেষ মুহূর্তে আদালতের রায়ে ইফতেখার রহমান মিঠু নতুন করে এই ক্যাটাগরিতে প্রবেশ করায় বর্তমানে ১৪ জন প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। এই ১৪ জন থেকে নির্বাচিত হবেন ১২ জন পরিচালক।

অন্যদিকে, বিভাগ ক্যাটাগরিতে (ক্যাটাগরি-১) ১০টি পদের মধ্যে ইতিমধ্যে ৮ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন। বাকি পদগুলোতে চলছে ভোটের লড়াই। বিশেষ ক্যাটাগরি (ক্যাটাগরি-৩) থেকেও প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রার্থীরা।

মোট ১৫৬ জন ভোটারের হাতে রয়েছে আগামী চার বছরের জন্য বিসিবির পরিচালক নির্বাচনের ভাগ্য। এই ভোটারদের মধ্যে ৯৮ জন সরাসরি ভোট দিচ্ছেন, আর বাকি ৫৮ জন ভোট দিচ্ছেন ই-ব্যালটের মাধ্যমে।

এক নজরে বিসিবি নির্বাচন ২০২৫: ভোটের চিত্র

ক্যাটাগরি-১ (জেলা ও বিভাগ)- মোট ভোটার সংখ্যা ৩৫ জন, ই-ব্যালট সংখ্যা ১৯ জন।

ক্যাটাগরি-২ (ক্লাব)- মোট ভোটার সংখ্যা ৭৬ জন,ই-ব্যালট সংখ্যা ৩৪ জন।

ক্যাটাগরি-৩ (বিশেষ সংস্থা)- মোট ভোটার সংখ্যা ৪৫ জন, ই-ব্যালট সংখ্যা ৫ জন।

মোট-  ভোটার সংখ্যা  ১৫৬ জন, ই-ব্যালট সংখ্যা ৫৮ জন।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিকেল চারটা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। ভোট গণনা শেষে আজ সন্ধ্যায়ই নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেই হবে সাইবার সুরক্ষা আইন: তথ্যমন্ত্রী

যশোর শিক্ষা বোর্ডে নতুন জিপিএ-৫ পেল ৭৫২ জন শিক্ষার্থী

যে কোনো দলের বৈধ প্রার্থী স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন

কুমিল্লায় হাম আক্রান্ত হয়ে ১৪ মাস বয়সী শিশুর মৃত্যু

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় বড় নিয়োগ, আবেদন যেভাবে

সাবেক বিচারপতিদের সাধারণ পাসপোর্ট দিতে গোয়েন্দা ক্লিয়ারেন্সের বাধ্যবাধকতা অবৈধ

বিপুল রিল সুতা ও জাল জব্দ, সংযোগ বিচ্ছিন্ন

ধানমন্ডি ২৭ নম্বরে এপেক্সের দোকানে আগুন

‎মহাখালী রেলগেটে ৭ তলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

১০

বেনজীরের জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ মামলায় সাক্ষ্যগ্রহণ আজ

১১

এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ শিক্ষার্থী

১২