জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটের হার ৫৯.৪৪ শতাংশ

ছবি: সংগৃহীত।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে মোট ভোটারের ৫৯.৪৪ শতাংশ ভোট দিয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন।

শুক্রবার সকালে ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ফলাফল ঘোষণার কার্যক্রম শেষে ইসির জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক সাংবাদিকদের এ তথ্য জানান।

বৃহস্পতিবার দিনভর ভোটগ্রহণ শেষে গণনা করে ফল ঘোষণা শুরু হয়। শুক্রবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত ২৯৭টি আসনের ফলাফল ঘোষণা করা হয়েছে।

চট্টগ্রামের দুটি আসনের ফল আইনি জটিলতার কারণে স্থগিত রয়েছে। আর প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনের নির্বাচন আগেই স্থগিত করা হয়েছিল।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটারের ৫৯.৪৪ শতাংশ ভোট দিয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন।

এবারের নির্বাচনে মোট ভোটার ছিলেন ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে- পুরুষ ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন, হিজড়া ভোটার ১ হাজার ২৩২ জন।

আগের নির্বাচনগুলোর ভোটের হার বাংলাদেশের সংসদ নির্বাচনগুলোর মধ্যে- সর্বোচ্চ ভোটের হার ছিল ২০০৮ সালের নির্বাচনে (৮৭.১৩%), সর্বনিম্ন ছিল ১৯৯৬ সালের ফেব্রুয়ারির নির্বাচনে (২৬.৫৪%)

সাম্প্রতিক নির্বাচনগুলোতে ভোটের হার ছিল- ২০১৪ সালে ৮০.২০%, ২০১৮ সালে ৪১.৮১% এবং ২০২৪ সালে ৪১.৮১%। সব মিলিয়ে এবারের ৫৯.৪৪ শতাংশ ভোটের হার সাম্প্রতিক কয়েকটি নির্বাচনের তুলনায় বেশি হলেও অতীতের কিছু নির্বাচনের তুলনায় কম।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত অন্তত ২২

১

ঋণখেলাপির তালিকা থেকে সিরাজুল ইসলাম মোল্লাকে বাদ দেয়ার নির্দেশ হাইকোর্টের

২

নতুন অভিবাসন পরিকল্পনা আনছে কানাডা, কারা পাবেন অগ্রাধিকার?

৩

দিনভর অনশন, মধ্যরাতে নিয়োগপত্র পেলেন ২০ প্রাথমিক শিক্ষক প্রার্থী

৪

প্রধানমন্ত্রীর নির্দেশেই সসম্মানে সেই বাংলা শিক্ষককে বাড়ি পৌঁছে দিল পুলিশ: মাহদী আমিন

৫

বিমান দুর্ঘটনায় নিহত ইসরায়েলি হলিউড অভিনেতা

৬

ফেনীর উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

৭

‘জামায়াত এমপিদের এলাকায় সারের কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে’

৮

ফার্নেস অয়েলের নতুন দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

৯

আইএলসি বিএইউ’র মাধ্যমে জার্মান-চীনা-জাপানি ভাষা প্রশিক্ষণ পাবে শিক্ষার্থীরা

১০

ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫

১১

পিত্তথলিতে কেন পাথর হয়, এর চিকিৎসা কী

১২