পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার কোনোভাবেই মেনে নেয়া হবে না: শেহবাজ

ছবি সংগৃহিত।

কাশ্মীরের পেহেলগাম হামলার পর সিন্ধু পানি চুক্তি বাতিল করেছে ভারত। এর প্রতিক্রিয়ায় কঠোর অবস্থান নিয়েছে পাকিস্তান। দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেছেন, পাকিস্তান যেকোনও মূল্যে নিজের পানির অধিকার রক্ষা করবে।

শনিবার (২৬ এপ্রিল) পিটিভি ওয়ার্ল্ডের প্রতিবেদনে বলা হয়, ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোন আলাপের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। 

তিনি বলেন, পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার কোনোভাবেই মেনে নেয়া হবে না এবং পাকিস্তান যেকোনও মূল্যে নিজের অধিকার রক্ষা করবে।

শেহবাজ শরিফ আরও জানান, এই হামলার সঙ্গে পাকিস্তানের কোনো সরাসরি বা পরোক্ষ সম্পর্ক নেই। বরং গত দুই দশকে সন্ত্রাসবাদের বড় শিকার হয়েছে পাকিস্তান, প্রাণ হারিয়েছেন হাজার হাজার মানুষ এবং দেশটি বড় ধরনের অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হয়েছে।

কাশ্মির প্রসঙ্গে শেহবাজ শরিফ বলেন, পাকিস্তান সবসময় কাশ্মীরি জনগণের ন্যায্য আত্মনিয়ন্ত্রণের দাবির পাশে থাকবে এবং জাতিসংঘের গৃহীত প্রস্তাবের ভিত্তিতে তাদের সমর্থন দিয়ে যাবে।

পেহেলগাম ঘটনার নিরপেক্ষ তদন্তের জন্য প্রস্তুতির কথাও জানান প্রধানমন্ত্রী শেহবাজ। একইসঙ্গে, উত্তেজনা কমাতে এবং শান্তি বজায় রাখতে পাকিস্তানের প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, পাকিস্তান এই অঞ্চলজুড়ে শান্তি চায় এবং ইরান যদি এ বিষয়ে ভূমিকা রাখতে চায়, তবে পাকিস্তান তা স্বাগত জানাবে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম

১

ঢাকার সিএমএম আদালতে জামায়াত-বিএনপির আইনজীবীদের হাতাহাতি

২

অনৈতিক কাজে রাজি না হওয়ায় কিশোরীকে নির্যাতনের অভিযোগ

৩

গণতন্ত্র একটি সংস্কৃতি, যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয়

৪

‘ভারত-বাংলাদেশ সম্পর্কের বন্ধন দীর্ঘস্থায়ী, সাময়িক ঝড় তা মুছে দিতে পারবে না’

৫

আখতারুজ্জামান এখন দেশের ভুক্তভোগী ও নির্যাতিত মানুষের নেতা

৬

দেড় ঘণ্টার ব্যবধানে তিনবার ভূমিকম্পে কাঁপলো বাংলাদেশ

৭

একযোগে ১১ পুলিশ পরিদর্শককে বদলি

৮

জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী

৯

জাবি ছাত্রদল নেত্রীর পদত্যাগ

১০

দেশে ডেঙ্গু ও হামে একদিনে ১৪ জনের মৃত্যু

১১

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৬০৮

১২