ওপেক থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা আরব আমিরাতের

জ্বালানি রপ্তানিকারক ও উৎপাদনকারী দেশগুলোর দুটি জোট ওপেক এবং ওপেক প্লাস থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। ইরান যুদ্ধে বৈশ্বিক জ্বালানি সংকটের মধ্যে মধ্যপ্রাচ্যের দেশটি এমন সিদ্ধান্ত নিল।

ভূরাজনীতি থেকে শুরু করে উৎপাদন সংক্রান্ত কোটা নিয়ে বিরোধ থাকলেও জোট দুটি দীর্ঘদিন ধরে তেলের বাজার নিয়ন্ত্রণ ও সরবরাহের বিষয়ে ঐক্যবদ্ধ ছিল। আমিরাতের বেরিয়ে যাওয়ার ঘটনায় এখন বিশৃঙ্খলা ও ঐক্যের শক্তি কমে যেতে পারে। বিশেষ করে জোট দুটির অঘোষিত নেতা সৌদি আরবের জন্য এই ঘোষণা বড় একটি আঘাত হিসেবে দেখা হচ্ছে। 

ওপেক ছাড়ার কারণ হিসেবে আমিরাতের জ্বালানিবিষয়ক মন্ত্রী সুহাইল মোহাম্মদ আল-মাজরুয়ি রয়টার্সকে বলেছেন, ‘আঞ্চলিক শক্তিগুলোর জ্বালানি কৌশল পর্যালোচনার পর তারা এই সিদ্ধান্ত নিয়েছেন।’ সৌদি আরবের সঙ্গে পরামর্শ করা হয়েছিল কি না- এমন প্রশ্নের জবাবে আল-মাজরুয়ি বলেন, অন্য কোনো দেশের সঙ্গে আলোচনা হয়নি।

আমিরাতের বেরিয়ে যাওয়াটাকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য একটি বড় অর্জন হিসেবে দেখা হচ্ছে। ট্রাম্প এর আগে অভিযোগ করেছিলেন, তেলের দাম বাড়িয়ে ওপেক বিশ্বের বাকি দেশগুলো ঠকাচ্ছে। তিনি আরও বলেন, উপসাগরীয় দেশগুলোকে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা দেওয়ার সঙ্গে তেলের দামের সম্পর্ক আছে। তাঁর ভাষায়, যুক্তরাষ্ট্র যখন ওপেক সদস্য দেশগুলোকে রক্ষা করছে, তখন তারা তেলের উচ্চ দাম চাপিয়ে দিয়ে সুযোগ নিচ্ছে।

আমিরাত মধ্যপ্রাচ্যের অন্যতম জ্বালানি রপ্তানিকারক ও যুক্তরাষ্ট্রের মিত্র হিসেবে পরিচিত। জ্বালানিমন্ত্রী আল-মাজরুয়ি বলেন, ‘এটি একটি নীতিগত সিদ্ধান্ত। উৎপাদনের মাত্রা সংক্রান্ত বর্তমান ও ভবিষ্যৎ নীতিগুলো সতর্কভাবে পর্যালোচনার পর এটি নেওয়া হয়েছে।’

আমিরাতের অভিযোগ ইরানের হামলার সময় অন্য আরব দেশগুলো নিজেদের সম্পদ রক্ষায় যথেষ্ট উদ্যোগ নেয়নি। সোমবার গালফ ইনফ্লুয়েন্সার্স ফোরাম-এর এক সেশনেও ইরানের হামলার বিপরীতে আরব এবং উপসাগরীয় দেশগুলোর প্রতিক্রিয়ার সমালোচনা করেন আমিরাতের প্রেসিডেন্টের কূটনৈতিক উপদেষ্টা আনোয়ার গারগাশ। তিনি বলেন, গালফ কোঅপারেশন কাউন্সিল (জিসিসি) বা উপসাগরীয় সহযোগিতা পরিষদের সদস্যরা একে অপরকে লজিস্টিক সহায়তা দিয়েছে। কিন্তু রাজনৈতিক ও সামরিকভাবে তাদের অবস্থান ছিল সবচেয়ে দুর্বল।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের চোখ এখন সিরিজ জয়ে

ওপেক থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা আরব আমিরাতের

রাজধানীর নিউ মার্কেট এলাকায় গুলি করে এক যুবককে হত্যা

ভারতীয় ভিসা নিয়ে সুখবর দিলেন পররাষ্ট্রমন্ত্রী

৪২ কোটির বিদ্যুৎ প্রকল্পে উৎপাদন নেই, উল্টো ব্যবহার হচ্ছে বিদ্যুৎ

বিমানবন্দরে নিরাপত্তা জোরদার, বাড়ছে নজরদারি: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকার বাংলাবাজারে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট

কয়েক ঘণ্টার বৃষ্টিতে ডুবেছে চট্রগ্রাম

যোগদানের পর চোরাকারবারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে ইউএনও

হঠাৎ অসুস্থ সারজিস, হাসপাতালে ভর্তি

১০

শুরু হলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ফুয়েল লোডিং

১১

হাম ও হামের উপসর্গে প্রাণ গেল আরও ৯ শিশুর

১২