যোগদানের পর চোরাকারবারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে ইউএনও

যোগদানের পর চোরাকারবারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন  উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রায়হানুল ইসলাম । 

সোমবার রাতে উপজেলার শ্যামলীপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১হাজার ২০০ লিটার ডিজেল তেল জব্দ করেছে প্রশাসন। তেল জব্দের পাশাপাশি একজনকে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

অর্থদণ্ডপ্রাপ্ত ব্যক্তি শাহজালাল সবুজ (৪২)। তিনি শাহজাদপুর উপজেলার নোকালী গ্রামের মৃত শাহজাহান সিরাজের ছেলে।

অভিযানে একটি মিনি ট্রাকে করে শাহজাদপুর থেকে নাটোরে পাচারের উদ্দেশ্যে নেওয়া ড্রামভর্তি ১ হাজার ২০০ লিটার ডিজেল জব্দ করা হয়। এ সময় অভিযুক্তরা ডিজেল ক্রয় ও পরিবহনের বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ডিজেলের মালিক শাহজালাল সবুজকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। তবে তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা পরিশোধ করায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

জব্দ করা ডিজেল স্থানীয় তেল পাম্পে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

এ অভিযানে অবৈধ পাচারকারী ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। স্থানীয়রা মনে করছেন এমন অভিযান চালু থাকলে জনগণ স্বস্তি পাবে। 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনে কার্গো জাহাজে অগ্নিকাণ্ড, নিহত ২০

বিলুপ্ত হলো র‍্যাব, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল সংসদে পাস

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দেয়ার নির্দেশ হাইকোর্টের

হাম উপসর্গে আরও ৭ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি

ভার‌তে ব্রিকস স‌ম্মেল‌নে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী : হুমায়ুন কবির

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেই হবে সাইবার সুরক্ষা আইন: তথ্যমন্ত্রী

যশোর শিক্ষা বোর্ডে নতুন জিপিএ-৫ পেল ৭৫২ জন শিক্ষার্থী

যে কোনো দলের বৈধ প্রার্থী স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন

কুমিল্লায় হাম আক্রান্ত হয়ে ১৪ মাস বয়সী শিশুর মৃত্যু

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

১০

বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় বড় নিয়োগ, আবেদন যেভাবে

১১

সাবেক বিচারপতিদের সাধারণ পাসপোর্ট দিতে গোয়েন্দা ক্লিয়ারেন্সের বাধ্যবাধকতা অবৈধ

১২