যুক্তরাজ্যে অভিবাসীদের জন্য স্থায়ী হওয়ার নিয়ম কঠোর হচ্ছে

যুক্তরাজ্যে অভিবাসীদের স্থায়ী বসবাসের অনুমতি (ইনডেফিনিট লিভ টু রিমেইন) পাওয়ার নিয়ম আরো কঠোর করার পরিকল্পনা করছে দেশটির সরকার। নতুন প্রস্তাব অনুযায়ী, যারা স্থায়ীভাবে যুক্তরাজ্যে থাকতে চাইবেন, তাদের অবশ্যই একটি চাকরি থাকতে হবে। কোনো ধরনের সরকারি ভাতা দাবি করা যাবে না এবং তাদেরকে কমিউনিটি সেবামূলক কাজে অংশ নিতে হবে।

সোমবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী এক ঘোষণায় এমন পরিকল্পনার কথা জানিয়েছেন। 

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বর্তমানে যাদের পরিবার যুক্তরাজ্যে রয়েছে এবং যারা পাঁচ বছর ধরে সেখানে বসবাস করছে, তারা ‘অনির্দিষ্টকালীন থাকার অনুমতি’ বা স্থায়ী বসবাসের জন্য যোগ্য।যারা যে কোনো ধরনের ভিসায় ১০ বছর আইনত যুক্তরাজ্যে অবস্থান করেছেন তারাও।

এই যোগ্য ব্যক্তিরা যুক্তরাজ্যে বসবাস, কাজ, পড়াশোনা ও সরকারি ভাতা পাওয়ার অধিকার অর্জন করেন এবং পরবর্তীতে ব্রিটিশ নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন। তবে নীতিগতভাবে এক বড় পরিবর্তনের মাধ্যমে, স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ সোমবার পরিকল্পনা ঘোষণা করবেন।  

নতুন প্রস্তাব অনুযায়ী, ‘অভিবাসীদের সামাজিক নিরাপত্তায় অবদান প্রদানের প্রমাণ, অপরাধমুক্ত রেকর্ড ও কোনো ধরনের সরকারি ভাতা না নেওয়ার শর্ত পূরণ করতে এবং তাদের সম্প্রদায়ে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে হবে। 

লেবার পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ সোমবার লেবার পার্টির বার্ষিক সম্মেলনে এই পরিকল্পনা ঘোষণা করবেন। সরকার এ বছরের শেষের দিকে এই পরিবর্তন নিয়ে জনমত যাচাইয়ের প্রক্রিয়া শুরু করবে।

এই ঘোষণা এমন এক সময়ে এসেছে, যখন কট্টর-ডানপন্থী বিরোধী দল রিফর্ম পার্টি বলেছে যে ‘অনির্দিষ্টকালীন থাকার অনুমতি’ সম্পূর্ণরূপে বাতিল করা হবে এবং অভিবাসীদের প্রতি পাঁচ বছর পরপর নতুন ভিসার জন্য আবেদন করতে হবে।  

দলটি বর্তমানে জাতীয় জরিপে এগিয়ে রয়েছে । যারা ইতোমধ্যেই স্থায়ী বসবাসের অনুমতি পেয়েছেন, এটি তাদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।

প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার রোববার রিফর্মের পরিকল্পনাকে ‘বর্ণবাদী’ বলে অভিহিত করে বলেন, এটি ‘দেশকে ছিন্নভিন্ন করে দেবে।’

যুক্তরাজ্যে অভিবাসন একটি গুরুত্বপূর্ণ সমস্যা। শাবানা দলের সদস্যদের সতর্ক করেন যে এই সমস্যার সমাধান না হলে, ‘কর্মজীবী মানুষ আমাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নেবে এবং রিফর্ম নেতা নাইজেল ফারাজের মিথ্যা প্রতিশ্রুতিকে অনুসরণ করবে’।

লেবার পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার অর্থমন্ত্রী র‌্যাচেল রিভসও সম্মেলনে ভাষণ দেবেন। ভাষণে তিনি ‘ব্রিটেনের পুনর্গঠনে বিনিয়োগের প্রতিশ্রুতি’ দেবেন এবং তরুণদের কর্মসংস্থানের জন্য নতুন পরিকল্পনা ঘোষণা করবেন বলে আশা করা হচ্ছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২