সিরাজগঞ্জে দেয়াল ধ্বসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু

ছবি সংগৃহিত।

সিরাজগঞ্জে ড্রেন নির্মাণ কাজ করার সময় ধ্বসে পড়া দেয়াল চাপা পড়ে দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও অন্তত ৩ জন।

শনিবার (১৫ মার্চ) সকাল দশটার দিকে শহরের সাহেদনগড় ব্যাপারিপাড়ায় এই ঘটনাটি ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ন কবির জানান, শনিবার সকালে সিরাজগঞ্জ শহরের সাহেদনগড় ব্যাপারিপাড়া এলাকায় ড্রেন নির্মানের জন্য খননকাজ করছিল পাঁচ শ্রমিক। এসময় পাশ্ববর্তী একটি বাড়ির দেয়াল ধ্বসে পড়লে চাপা পড়ে পাচজনই। তাৎক্ষনিকভাবে স্থানীয়রা তাদের উদ্ধার করে সিরাজগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ও একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। 

সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে এক শ্রমিককে মৃত ঘোষণা করে চিকিৎসক। এছাড়া মেডিনোভা হাসপাতালে এক শ্রমিককে মৃত ঘোষনা করা হয়। নিহতদের মধ্যে একজনের মরদেহ জেনারেল হাসপাতাল মর্গে ও অন্যজনের মরদেহ স্বজনেরা বাসায় নিয়ে গেছেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গুতে একদিনে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট না থাকলেও অডিও-ভিডিও কলে যুক্ত হওয়া যাবে

জাতিসংঘ সাধারণ পরিষদের সর্বোচ্চ পদে পররাষ্ট্রমন্ত্রী, নিউইয়র্কে শপথ আজ

পানির ন্যায্য বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

টাঙ্গাইলে বিএনপি নেতা ফারুক চেয়ারম্যান হত্যার বিচার দাবিতে বিক্ষোভ

কুমিল্লায় মহাসড়কের পাশে তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

‘মৈত্রী এক্সপ্রেস’ নিয়ে শিগগিরই ভালো খবর দিতে পারব: ভারতীয় হাইকমিশনার

বিরোধী দলের আশ্রয়ে পাটোয়ারী-সিফাতরা গালিগালাজ করছে: পানিসম্পদমন্ত্রী

শেখ হাসিনা আসবেন এবং তার জন্য মৃত্যুদণ্ড অপেক্ষা করছে: ডা. জাহেদ

১০

পাবনায় বিএনপি নেতা হত্যার ঘটনায় মামলা; প্রধান আসামী গ্রেপ্তার

১১

আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, মাফিয়া গ্যাং: ডা. জাহেদ

১২