হরমুজকে যুক্তরাষ্ট্রের অংশ করার ঘোষণা ট্রাম্পের, আদৌ কি সম্ভব?

ইরানের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যেই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করার কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, ইরানকে পরাজিত করার পর শিগগিরই এমন ঘোষণা দেবেন তিনি।

তবে আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা বলছেন, প্রেসিডেন্টের একক ঘোষণায় কোনো ভূখণ্ড যুক্তরাষ্ট্রের অংশ হয়ে যায় না। এ জন্য মার্কিন কংগ্রেসের আইন অথবা সিনেট অনুমোদিত চুক্তি প্রয়োজন।

হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ। ইরান ও ওমানের মধ্যবর্তী এই জলপথ দিয়ে যুদ্ধ শুরুর আগে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল ও গ্যাস পরিবহন করা হতো। সংঘাতের পর প্রণালিতে জাহাজ চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।

ট্রাম্পের বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে ইরান। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি বলেছেন, কোনো টুইট, যুদ্ধজাহাজ বা আদেশের মাধ্যমে হরমুজ দখল করা সম্ভব নয়। তাঁর দাবি, প্রণালিটি ইরানের ছিল, আছে এবং থাকবে।

আন্তর্জাতিক আইন অনুযায়ী, পুরো হরমুজ প্রণালির ওপর ইরানের একক সার্বভৌমত্ব নেই। প্রণালিটির দুই পাশে ইরান ও ওমানের উপকূল রয়েছে। সবচেয়ে সরু অংশে এর প্রস্থ প্রায় ২১ নটিক্যাল মাইল।

বিশেষজ্ঞদের মতে, হরমুজ দখল করতে হলে যুক্তরাষ্ট্রকে সামরিক শক্তি প্রয়োগ করে সেখানে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হবে, যা আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন হিসেবে বিবেচিত হতে পারে।

ফলে ট্রাম্পের ঘোষণা বাস্তবে ভূখণ্ড দখলের চেয়ে ইরানের ওপর চাপ তৈরির রাজনৈতিক ও কূটনৈতিক বার্তা হিসেবেই বেশি গুরুত্ব পাচ্ছে। আইনগত ও বাস্তব—দুই দিক থেকেই একতরফা ঘোষণায় হরমুজকে যুক্তরাষ্ট্রের অংশ করা কার্যত অসম্ভব।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজনীতিতে সংঘাতের সংস্কৃতি বন্ধ করে সমঝোতা ও সমন্বয়ের পরিবেশ সৃষ্টি করতে হবে

১

অনাকাঙ্ক্ষিত ঘটনাকে পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী

২

সুষ্ঠু নির্বাচনের স্বার্থে যেকোনো পদক্ষেপ নেবে কমিশন: ইসি সচিব

৩

স্পিকারের সঙ্গে মিষ্টির সাক্ষাৎ, পদত্যাগের প্রশ্নে বললেন ‘বিএনপির ডিসিশন যেটা হবে, সেটা হবে’

৪

৪৯তম বিসিএস • বাদপড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার, রাজনৈতিক বৈষম্য হবে না

৫

অনুমোদিত স্থান ছাড়া সড়ক-ফুটপাতে হকার বসলেই মালামাল ক্রোক-মামলা

৬

ফেনীতে ১৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

৭

হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট, মহাসড়কে আটকা শতাধিক যানবাহন

৮

পদত্যাগপত্র জমা দিতে স্পিকারের কাছে যাচ্ছেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

৯

হাসপাতালেই ডেঙ্গুর আতঙ্ক, ময়লা-অব্যবস্থাপনায় ক্ষুব্ধ স্বজনরা

১০

‘বিএনপি গণমাধ্যম কমিশন গঠনে আন্তরিক নয়’

১১

ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

১২