ট্রাকচালক হোসেন হত্যা মামলা: শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি পেছাল

ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর মোহাম্মদপুরে ট্রাকচালক মো. হোসেন হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জগঠন শুনানির তারিখ পিছিয়ে আগামী ২৬ জুলাই নির্ধারণ করেছেন আদালত। ঢাকার চার নম্বর বিশেষ জজ আদালত-৪-এর বিচারক রবিউল আলম বৃহস্পতিবার (২৫ জুন) শুনানি শেষে এ আদেশ দেন

আসামিপক্ষের আইনজীবী গোলাম মঈনউদ্দীন চিশতী জানান, মামলার অন্যান্য আসামিরা আদালতে উপস্থিত না থাকায় রাষ্ট্রপক্ষ চার্জগঠন শুনানি পিছিয়ে দেয়ার আবেদন করে। পরে আদালত আবেদন মঞ্জুর করে আগামী ২৬ জুলাই নতুন তারিখ নির্ধারণ করেন। মামলার অভিযোগ অনুযায়ী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ২০২৪ সালের ১৯ জুলাই মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন ট্রাকচালক মো. হোসেন। সেদিন তিনি গাবতলীতে ট্রাক রেখে বাসায় ফিরছিলেন। গুলিবিদ্ধ হওয়ার পর ঘটনাস্থলেই তিনি নিহত হন।

এ ঘটনায় ২০২৪ সালের ৩১ আগস্ট নিহতের মা রীনা বেগম বাদী হয়ে মোহাম্মদপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে ২০২৫ সালের ২৩ নভেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক আকরামুজ্জামান আদালতে শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।

মামলার আসামিদের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক সংসদ সদস্য সাদেক খানসহ আরও অনেকে রয়েছেন। আসামিদের মধ্যে জুনাইদ আহমেদ পলক, সাদেক খান, ফুরকান হোসেন ও শাহজাহান খান বর্তমানে কারাগারে আটক রয়েছেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম উপসর্গে আরও ৩ প্রাণহানি

১

শাক সবজি মাছ মাংসসহ নিত্যপণ্যের দাম বাড়ছেই

২

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

৩

আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য স্থিতিশীল হলে দেশেও তার সুফল মিলবে: জ্বালানি প্রতিমন্ত্রী

৪

পাকিস্তান সফর প্রসঙ্গে সাংবাদিকদের যা বললেন তারেক রহমান

৫

সেপ্টেম্বরের ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ মৃত্যু

৬

গাজায় নিজেদেরই ড্রোন বিস্ফোরণে ২ ইসরায়েলি সেনা নিহত

৭

বয়সটা একটু থামিয়ে রেখেছি : কেয়া পায়েল

৮

দেশের স্বার্থে নির্বাচনের ফলাফল বুকে পাথরচাপা দিয়ে মেনে নিয়েছি: গোলাম পরওয়ার

৯

এলএনজি খালাস শুরু, কাটতে যাচ্ছে গ্যাস সংকট

১০

রূপগঞ্জে ‎বিপুল পরিমাণ অবৈধ বিদেশি মদ জব্দ, আটক ৬

১১

মাছ-মুরগির দামে কিছুটা স্বস্তি, ডিমে উল্টো চিত্র

১২