এবার বাংলাদেশ হারায় শেষ টি-টোয়েন্টি অঘোষিত ফাইনাল

ছবি : সংগৃহীত।

টি-টোয়েন্টি সিরিজ জয়ের লক্ষ্যে আজ কক্সবাজারে নেমেছিল বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ নারী দল। তবে অপেক্ষাটা বাড়িয়ে দিয়েছে পাকিস্তানের মেয়েরা।

চতুর্থ টি-টোয়েন্টিতে ৬ উইকেটের জয়ে পাঁচ ম্যাচ সিরিজের শেষটিকে অঘোষিত ফাইনালে পরিণত করেছে পাকিস্তান। ম্যাচটি আগামী ১২ ডিসেম্বর হবে কক্সবাজারেই। আজ জিতে সিরিজ ২-২ করেছে পাকিস্তান।

লক্ষ্যটা আজ বেশ বড়ই দিয়েছিল বাংলাদেশ। ১২৭ রানের লক্ষ্য। আগের তিন ম্যাচে কোনো দলই এক শ স্পর্শ করতে পারেনি। আজ সেই লক্ষ্যও ১১ বল হাতে রেখে জিতেছে পাকিস্তানের মেয়েরা।

দলীয় ৫৮ রানে ৪ উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষের টপ অর্ডার ভেঙে দিয়েছিল বাংলাদেশ। তবে সর্বোচ্চ ৩ উইকেট নেওয়া জারিন তাসনিমের চেষ্টা সফল হয়নি। হতে দেননি ফিজ্জা ফিয়াজ ও অধিনায়ক ইমান নাসের।

অবিচ্ছেদ্য ৬৯ রানের জুটি গড়ে ম্যাচ শেষ করেন দুজনে। ১৪৮.৫৭ স্ট্রাইকরেটে ৫২ রানের ইনিংস খেলেন ফিয়াজ। ৩৫ বলের অপরাজিত ইনিংসটি সাজান ৫ চার ও ৩ ছক্কায়। অন্যদিকে ওপেনিংয়ে নেমে ৪ চারে ৪২ রানে অপরাজিত থাকেন পাকিস্তানের অধিনায়ক।

বাংলাদেশের কোনো ব্যাটার ফিফটি না পেলেও ১২৭ রানের সংগ্রহটা পেয়েছিল অচেনা জান্নাতের ৩৫ রানের ইনিংসে ভর করে।

এ ছাড়া কমপক্ষে ২০ রানের দুটি ইনিংস খেলেছেন সুমাইয়া আক্তার ও মায়মুনা নেহার। ওপেনার সুমাইয়ার ২০ রানের বিপরীতে ২৪ রানে অপরাজিত থাকেন মায়মুনার। তবে দল হারায় তাদের ইনিংস কাজে আসেনি। পাকিস্তানের হয়ে ২টি করে উইকেট নিয়েছেন রোজিনা আকরাম ও মেমুনা খালিদ।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিজ আসনে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে অনুদান দিলেন প্রধানমন্ত্রী

লোহিত সাগর ও বাব-এল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা, সংঘাত বাড়ার শঙ্কা

যবিপ্রবিতে সীরাত প্রতিযোগিতা ও ওরিয়েন্টেশন সেমিনার অনুষ্ঠিত

ফরিদপুরে দু’গ্রুপের সংঘর্ষ, আহত ৬

ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, শিগগিরই সিদ্ধান্ত: চিফ হুইপ

বৃষ্টির কারণে রাজধানীতে ফের বাড়ল সবজির দাম

রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৫৪২, মামলা ৫১

মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদে আজ জুমা পড়াবেন যারা

কুষ্টিয়ায় ১৮ শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান স্থগিত

খুলে দেয়া হয়েছে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১০

৪১টি দেশে চালু হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা

১১

গ্যাস সংকটে ভোগাচ্ছে ভরসার কয়লাও

১২