এআই দিয়ে যে কাজ গুলো করা বোকামি

ছবি সংগৃহীত ।

আমাদের চারপাশে প্রযুক্তির বিপ্লব ঘটছে প্রতিদিন। কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই এর কেন্দ্রে রয়েছে। আজকের দিনে এআই শুধু বিজ্ঞান-কল্পকাহিনীর বিষয় নয় বরং এটি আমাদের দৈনন্দিন জীবনের একটি অংশ হয়ে উঠেছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই আমাদের জীবনকে অনেক সহজ করে দিয়েছে। কিন্তু মনে রাখতে হবে এই টেকনোলজিটা এখনো ফুলি ম্যাচিউর্ড না। এমন কিছু কাজ আছে যা এখনি এআই দিয়ে করাটা শুধু বোকামিই নয়, বরং বিপজ্জনকও হতে পারে।

চলুন জেনে নেই কোন কাজগুলো এআই দিয়ে করবেন না:

শারীরিক অসুস্থতার চিকিৎসা: ডাক্তারের বদলে এআইকে বিশ্বাস করে নিজের চিকিৎসা করা মারাত্মক হতে পারে।

মানসিক স্বাস্থ্যের যত্ন: মানসিক সমস্যায় বিশেষজ্ঞের পরামর্শ না নিয়ে এআই এর উপর নির্ভর করা বিপজ্জনক।

জরুরি নিরাপত্তা সিদ্ধান্ত: আগুন লাগলে বা বিপদের মুহূর্তে কী করবেন, তা ওই মুহুর্তে এআইকে জিজ্ঞেস করতে যাবেন না।

আর্থিক বা ট্যাক্সের পরিকল্পনা: ব্যক্তিগত টাকা-পয়সা বা ট্যাক্সের মতো সংবেদনশীল বিষয়ে এআই এর পরামর্শ নেওয়া ঝুঁকিপূর্ণ।

গোপন তথ্য শেয়ার করা: নিজের বা অফিসের কোনো গোপন (Confidential) তথ্য কখনোই এআইকে দেবেন না।

বেআইনি কাজ করা: যেকোনো ধরনের অবৈধ বা বেআইনি কাজের জন্য এআই ব্যবহার করলে আপনি বড় বিপদে পড়বেন।

পরীক্ষায় নকল করা: স্কুল-কলেজের অ্যাসাইনমেন্ট বা পরীক্ষার জন্য সরাসরি নকল করলে আপনি ধরা পড়বেনই। কারণ কোনটা এআই দিয়ে লিখা সেটা মানুষ সহজেই এখন বুঝে।

ব্রেকিং নিউজ যাচাই: ব্রেকিং নিউজ বা সংবেদনশীল তথ্যের সত্যতা যাচাই না করে এআই এর কথা বিশ্বাস করবেন না।

জুয়া খেলা: জুয়া খেলার জন্য এআই এর কাছ থেকে কৌশল বা পরামর্শ নেওয়া বোকামি।

আইনি চুক্তিপত্র তৈরি: উইল বা যেকোনো আইনি চুক্তিপত্র এআই দিয়ে তৈরি করলে তার কোনো আইনি ভিত্তি থাকবে না (এখন পর্যন্ত এর )।

ডিপফেক বানানো: কোনো সেলিব্রিটি বা সাধারণ মানুষের অনুমতি ছাড়া তার ডিপফেক ভিডিও বা ছবি বানানো একটি গুরুতর অপরাধ।

মনে রাখবেন, এআই একটি টুল মাত্র, আপনার বিবেক বা বিশেষজ্ঞের বিকল্প নয় এখনো। তাই নতুন প্রযুক্তিকে বুদ্ধিমত্তার সাথে ব্যবহার করুন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যবসায়ীর অণ্ডকোষ চেপে স্বাক্ষর আদায়, অভিযুক্ত লিটু গ্রেপ্তার

জাইকা বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী, সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

মেডিকেল ছুটি নিয়ে অস্ট্রেলিয়ায় শিক্ষিকা, এক মাস অনুপস্থিতির পরও অজ্ঞাত উপজেলা শিক্ষা কর্মকর্তা!

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৩১

স্বাস্থ্য খাতের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

'আমরা প্রতিশোধ নেবোই' লেখা পতাকা হাতে তেহরানে শোকাহত মানুষের ঢল

‘মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত হলে আইনি প্রক্রিয়ায় আ. লীগকে নিষিদ্ধ করা হতে পারে’

স্মারক ডাকটিকিট প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা, পরিপত্র জারি

১০

খল চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা শানু

১১

সশস্ত্র বাহিনীকে চতুর্মাত্রিক করতে অঙ্গীকারবদ্ধ সরকার : রাষ্ট্রপতি

১২