বিএনপির ভেতর ফ্যাসিস্ট হওয়ার চিন্তাভাবনা আছে: তাহের

ছবি : সংগৃহীত।

‘বিএনপির ভেতরে ফ্যাসিস্ট হওয়ার একটা চিন্তাভাবনা আছে, যে কারণে তারা সংস্কারের পথে বাধা দিচ্ছে’ বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। 

রোববার (০২ নভেম্বর) বিকেলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের মাল্টিপারপাস হলে ‘২৮ অক্টোবর থেকে ৫ আগস্ট ফ্যাসিবাদের কালো থাবা ও আগামীর বাংলাদেশের চ্যালেঞ্জ’  শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, তারা প্রথমে ৩১টি দল নিয়ে জামায়াতের সঙ্গে এক হয়ে সংস্কারের বিষয়ে ঐক্যবদ্ধ হলেও পরে সে পথ থেকে সরে গেছে। রিফর্মে ছিল প্রধানমন্ত্রী এবং দলের প্রধান একজন হতে পারবে না। কোনো ব্যক্তি একাধারে তার লাইফে ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। 

এগুলো যদি অ্যামেন্ডমেন্ট হয়, তাহলে স্বৈরাচারী চরিত্র এবং স্বৈরাচার হিসেবে আবির্ভূত হওয়ার সুযোগটা থাকে না। তো এটার বিরোধিতা করা মানে কি? উনারা আবারো স্বৈরাচার হওয়ার একটা চিন্তাভাবনার মধ্যে আছে।

তিনি বলেন, যারা আবার দেশে ফ্যাসিবাদ ফিরিয়ে আনার ষড়যন্ত্র করছে, তাদের পরিণতি বিগত ফ্যাসিবাদী সরকারের চেয়ে ভালো হবে না। পুরানো ফ্যাসিস্ট যদি আবার আসতে চায় আবার লড়াই করবো পরাজিত করবো ইনশাআল্লাহ।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫০তম প্রদর্শনীতে ‘ফেরিওয়ালা’, ১১ সেপ্টেম্বর মঞ্চে অবয়ব

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয়

বিবাহ-তালাক নিবন্ধনের ডিজিটাইজেশন হচ্ছে, কমবে বাল্যবিয়ে ও বহুবিবাহ : আইনমন্ত্রী

হাটহাজারীতে সেনাবাহিনীর ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা, নিহত ২

পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে

ফেনীতে পুলিশের অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীসহ গ্রেপ্তার ১৮

আজকের নামাজের সময়সূচি

চেক ডিজঅনার মামলায় পাওনা শোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট

মাধ্যমিকের শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশনা

১০

ফের কমল স্বর্ণের দাম, ভরি কত?

১১

মৃত্যুর কয়েক ঘণ্টা আগে আমিন বিমানের টিকিটের ছবি পাঠিয়েছিলেন স্বজনদের

১২