রাজধানীর দোয়েল চত্বর হয়ে শিক্ষা ভবনমুখী রাস্তা বন্ধ

ছবি : সংগৃহীত।

শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলার রায়কে কেন্দ্র করে রাজধানীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

সোমবার (১৭ নভেম্বর) বেলা ১১টা থেকে ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হবে। রায় ঘোষণার পুরো প্রক্রিয়া সরাসরি সম্প্রচার করবে বিটিভি, ট্রাইব্যুনালের ফেসবুক পেজ এবং ঢাকার বিভিন্নস্থানে স্থাপন করা বড় পর্দায়।

রায়কে ঘিরে দোয়েল চত্বর হয়ে শিক্ষা ভবনমুখী সড়কটি বন্ধ ঘোষণা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিকল্প পথ ব্যবহার করতে নগরবাসীকে অনুরোধ করা হয়েছে। এ ছাড়া ট্রাইব্যুনাল এলাকাজুড়ে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

রায়কে ঘিরে রাজধানীর বিভিন্ন স্থানে জনসমাগম হতে পারে—এমন আশঙ্কায় নেওয়া হয়েছে এ সতর্কতামূলক ব্যবস্থা।

এদিকে সোমবার ভোর থেকেই দেখা যায় ট্রাইব্যুনালের সামনের পুলিশ, র‌্যাব, বিজিবি ও সেনাবাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। মাজার গেটের সামনে সেনাবাহিনীকে অবস্থান নিতে দেখা যায়। আর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে ও ভেতরে পুলিশ র‍্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা জোরদার করা হয়েছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনে কার্গো জাহাজে অগ্নিকাণ্ড, নিহত ২০

বিলুপ্ত হলো র‍্যাব, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল সংসদে পাস

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দেয়ার নির্দেশ হাইকোর্টের

হাম উপসর্গে আরও ৭ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি

ভার‌তে ব্রিকস স‌ম্মেল‌নে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী : হুমায়ুন কবির

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেই হবে সাইবার সুরক্ষা আইন: তথ্যমন্ত্রী

যশোর শিক্ষা বোর্ডে নতুন জিপিএ-৫ পেল ৭৫২ জন শিক্ষার্থী

যে কোনো দলের বৈধ প্রার্থী স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন

কুমিল্লায় হাম আক্রান্ত হয়ে ১৪ মাস বয়সী শিশুর মৃত্যু

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

১০

বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় বড় নিয়োগ, আবেদন যেভাবে

১১

সাবেক বিচারপতিদের সাধারণ পাসপোর্ট দিতে গোয়েন্দা ক্লিয়ারেন্সের বাধ্যবাধকতা অবৈধ

১২