যে কারণে শাহরুখের সিনেমা ফিরিয়ে দেন রাভিনা

ছবি: সংগৃহীত।

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রাভিনা ট্যান্ডন সম্প্রতি জানিয়েছেন কেন তিনি শাহরুখ খান অভিনীত ১৯৯৩ সালের মনস্তাত্ত্বিক থ্রিলার ডর ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। অবাক করার মতো তথ্য হলো ছবিটির জন্য তিনিই ছিলেন প্রথম পছন্দ, পরে সেই চরিত্রে অভিনয় করেন জুহি চাওলা।

সম্প্রতি এএনআই–এর পডকাস্টে হাজির হয়ে রাভিনা জানান, ‘ডর’–এর প্রস্তাব তিনিই প্রথম পেয়েছিলেন। ছবিতে শাহরুখ, সানি দেওল ও জুহি চাওলা ছিলেন মুখ্য ভূমিকায়। রাভিনা বলেন, ‘এ ছবির প্রস্তাব প্রথমে আমার কাছেই এসেছিল। ছবিটা অশালীন ছিল না, কিন্তু কিছু দৃশ্যে আমি স্বস্তি বোধ করিনি। কিছু জায়গায় এমন দৃশ্য ছিল—যেখানে হয়তো সাঁতারের পোশাক পরতে হতো। আমি তখনই বলেছিলাম, না, আমি সাঁতারের পোশাক পরব না। এমন কয়েকটা দৃশ্য ছিল যেগুলোতে আমি একটু অস্বস্তিতে ছিলাম।’

এই প্রসঙ্গে তিনি বলেন, এতে কেউ কেউ তাকে অহংকারী মনে করলেও আসলে আমি ছিলাম সংযত প্রকৃতির। আমি তেমন উদ্ধত ছিলাম না, কিন্তু একটু নিজের জগতে থাকতাম। তাই সবাই আমার সাথে ছেলেদের মতো আচরণ করত।’

রাভিনা আরও জানান, ‘প্রেম কয়েদি’ (১৯৯১) ছবিটিও তাঁকে প্রথম অফার করা হয়েছিল—যা পরবর্তী সময়ে কারিশমা কাপুরের অভিষেক চলচ্চিত্র হয়। মূলত,তার সিদ্ধান্তগুলো ছিল নিজের স্বাচ্ছন্দ্য ও নীতির ভিত্তিতে, নাম বা খ্যাতির জন্য নয়।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতির শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ পড়ালেন রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে দেয়া বিবৃতি এক ঘণ্টার মধ্যে প্রত্যাহার ভারতের

বিশ্ববাজারে ৩ মাসের মধ্যে সর্বোচ্চ দামে স্বর্ণ

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন চারজন, রাতে শপথ

মির্জা ফখরুলকে আসিফ আলি জারদারির অভিনন্দন, পাকিস্তান সফরের আমন্ত্রণ

এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদন শুরু

শিক্ষার্থীরা পড়ালেখা শেষে কর্মক্ষম হতে পারে এমন শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে

তবে কি আবারও মাঠে নামছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো

১০

বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, বন্ধ থাকবে যেসব সড়ক

১১

প্রয়োজনে জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করতে হবে: নুরুল হক নুর

১২