সিলেটে সমাবেশে তারেক রহমান

আবারও ভোট ডাকাতির ষড়যন্ত্র শুরু হয়েছে

দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশের ভেতর কোনো মহল, দেশের ভেতরে কোনো কোনো মহল ষড়যন্ত্রের চেষ্টা করছে।’

আবারও ভোট ডাকাতির ষড়যন্ত্র চলছে দাবি করে তিনি বলেন, ‘যারা এ দেশ থেকে পালিয়ে গেছে তারা যেভাবে আপনাদের ভোট ডাকাতি করেছিল ঠিক একইভাবে ষড়যন্ত্র আবার শুরু হয়েছে। সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকতে হবে।’

আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে সিলেটের ঐতিহ্যবাহী আলীয়া মাদরাসা মাঠে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এই সমাবেশের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির আনুষ্ঠানিক প্রচার শুরু করলেন তিনি। সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ূম চৌধুরী।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেন, ‘প্রিয় ভাই বোনেরা, আমরা বহু মানুষের ত্যাগের বিনিময়ে আজকে এই গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার পথে এগিয়ে যাচ্ছি। কিন্তু আমরা বিগত কিছুদিন ধরে খেয়াল করে দেখছি, বাংলাদেশের কোনো মহল, এই দেশের ভেতরে কোনো কোনো মহল ষড়যন্ত্রের চেষ্টা করছে।

তিনি বলেন, ‘গত কয়েকদিন ধরে আপনারা দেখেছেন, পত্রপত্রিকায় এসেছে, বিভিন্ন সামাজিক মাধ্যমে এসেছে, মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে যে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে সেগুলোকে কিভাবে ডাকাতি করা হয়েছে।’

মানুষের ভোটাধিকার ডাকাতির আবারও চেষ্টা চলছে জানিয়ে তিনি বলেন, ‘যারা এ দেশ থেকে পালিয়ে গেছে, তারা যেভাবে আপনাদের ভোট ডাকাতি করেছিল, ঠিক একইভাবে আবার ষড়যন্ত্র শুরু হয়েছে। দেখেছেন আপনারা? প্রিয় ভাই-বোনেরা সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকতে হবে।’

তিনি সিলেটের গুম হওয়া নেতাদের স্মরণ করে বলেন, ‘আপনাদের ইলিয়াস আলী, দিনার, জুনায়েদসহ হাজারো মানুষের প্রাণের বিনিময়ে যে অধিকার আমরা অর্জন করেছি।

২৪-এর গণ আন্দোলনে, জনগণের আন্দোলনে এই সিলেট শহরে ১৩ জন আমাদের জীবন দান করেছে। ১৩টি প্রাণ ঝরে গিয়েছে আমাদের। প্রিয় ভাই-বোনেরা এই প্রাণগুলোর বিসর্জনের মাধ্যমে আমরা যে অধিকার আদায়ের পথে নেমেছি একটি কুচক্রী মহল এর ভেতরে ষড়যন্ত্র শুরু করে দিয়েছে।’

জনগণকে এ ষড়যন্ত্র প্রতিহত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘দেশের ভেতরেও তাদের ষড়যন্ত্র থেমে নেই। কিন্তু ২০২৪ সালের ৫ আগস্ট এই দেশের জনগণ প্রমাণ করে দিয়েছে, বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হলে এসব প্রতিহত করতে পারে।

এর আগে সকালে সিলেট নগরের বিমানবন্দরের গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টে ‘দ্য প্ল্যান, ইয়ুথ পলিসি টক উইথ তারেক রহমান’ শীর্ষক এ অনুষ্ঠানে প্রায় দুই ঘণ্টাব্যাপী মতবিনিময়সভায় অংশ নেন তিনি। সেখানে অরাজনৈতিক ১৩০ তরুণ ও শিক্ষার্থীদের সঙ্গে নিজের ভাবনা নিয়ে মতবিনিময় করেন। 

এর আগে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে গতকাল বুধবার রাত ৭টা ৫০ মিনিটে তিনি সিলেট এসে পৌছান। সিলেট পৌছার পর সরাসরি হযরত শাহজলাল (রহ.) এর মাজার জিয়ারতের পর হযরত শাহপরান (রহ.) এর মাজার জিয়ারত করেন। তারপর সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার বিরাইমপুর গ্রামে শ্বশুড়বাড়ির উদ্দেশে রওয়ানা দেন। রাত ১টার দিকে সেখানে পৌঁছান তিনি।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধকে ‘ভুল’ মনে করছেন ৬৮ শতাংশ মার্কিনি: জরিপ

পাউরুটিতে ক্যান্সারের উপাদান পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

১৭ বছরে পর্যাপ্ত নিয়োগ না হওয়ায় স্বাস্থ্যখাতে জনবল সংকট তৈরি হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আমলে নেওয়ার মতো নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, আহত ১২ যাত্রী

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী সব সুবিধা পাবেন

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের

১০

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১১

হাসপাতালের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে রোগী ও স্বজনরা

১২