বিকেল ৩টায় দেশে পৌঁছাতে পারেন জামালরা

নেপালে আটকে পড়া বাংলাদেশ জাতীয় ফুটবল দল বাংলাদেশ বিমান বাহিনীর বিমানযোগে বিকেল ৩টার দিকে দেশে ফিরতে পারে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে এক বার্তায় এ তথ্য জানিয়েছে আইএসপিআর।

আইএসপিআর জানায়, বাংলাদেশ জাতীয় ফুটবল দল বাংলাদেশ বিমান বাহিনীর বিমানযোগে আজ আনুমানিক বিকেল তিনটার দিকে নেপাল থেকে বাংলাদেশে ফিরে আসবেন বলে আশা করা যাচ্ছে।

আইএসপিআর আরও জানায়, নেপালের উদ্দেশে ছেড়ে যাওয়া বাংলাদেশ বিমান বাহিনীর বিমানটি আজ বেলা ১১টা ৫৩ মিনিটে ঢাকা ত্যাগ করে।

উল্লেখ্য, গত সোমবার নেপাল সরকার ফেসবুক, এক্স (আগে টুইটার), ইউটিউবসহ ২০টিরও বেশি সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞা আরোপের পর হাজারো তরুণ-তরুণী বিক্ষোভে নামেন। পুলিশ গুলি চালালে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। মঙ্গলবার সরকারি স্থাপনাগুলোতে হামলার পর সহিংসতা ভয়াবহ রূপ নেয়।

বাংলাদেশ ফুটবল দল দুই ম্যাচ খেলতে নেপালের কাঠমান্ডু গিয়েছিল। ৮ সেপ্টেম্বর আন্দোলন শুরু হওয়ায় ৯ সেপ্টেম্বর খেলা হয়নি। এজন্য বাংলাদেশ ৯ সেপ্টেম্বরই দেশে ফেরার চেষ্টা করে। কিন্তু বিমানবন্দর বন্ধ থাকায় ফ্লাইট বাতিল হয়ে যায়। ফলে গত দুই দিন হোটেলে বন্দী অবস্থায় ছিলেন জামালরা।

গতকাল সন্ধ্যার সময় ফ্লাইট পুনরায় চালু হলে বাফুফে আজকের মধ্যে দলকে ফেরানোর ব্যবস্থা নেয়।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৭ বছরে পর্যাপ্ত নিয়োগ না হওয়ায় স্বাস্থ্যখাতে জনবল সংকট তৈরি হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আমলে নেওয়ার মতো নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, আহত ১২ যাত্রী

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী সব সুবিধা পাবেন

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

হাসপাতালের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে রোগী ও স্বজনরা

১০

নজরুল বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের টার্গেট করে সংঘবদ্ধ সাইবার হয়রানির অভিযোগ

১১

বিশ্ববাজারে তেলের দাম লাগামছাড়ার আশঙ্কা

১২