চূড়ান্ত হলো বিশ্বকাপের ১৬ দল, বাংলাদেশসহ রয়েছে আরও যারা

ছবি সংগৃহীত।

প্রতি দুই বছর অন্তর বসে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আসর। সেই ধারাবাহিকতায় ২০২৬ সালেও অনুষ্ঠিত হতে যাচ্ছে যুব বিশ্বকাপ, যেখানে ১৬ দলের অংশগ্রহণ নিশ্চিত হয়েছে।

আগামী বছর নামিবিয়া ও জিম্বাবুয়ের মাঠে গড়াবে এই আসর। এবার প্রথমবারের মতো ১০ থেকে প্রতিযোগীর সংখ্যা বাড়িয়ে ১৬ করা হয়েছে। সেমিফাইনাল ও ফাইনালসহ মোট ৪১টি ম্যাচ মাঠে গড়াবে। 

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল আগেই নিশ্চিত করেছে মূল পর্বে জায়গা। ২০২৪ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত বিশ্বকাপে শীর্ষ দশ দলের একটি ছিল বাংলাদেশ। তাই নতুন করে তরুণ টাইগারদের বাছাইপর্ব খেলতে হয়নি।

সরাসরি সুযোগ পাওয়া দলগুলো হলো- জিম্বাবুয়ে (স্বাগতিক), বাংলাদেশ, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, আয়ারল্যান্ড, পাকিস্তান, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ।

আঞ্চলিক বাছাই থেকে উঠে আসা পাঁচ দল- তানজানিয়া (আফ্রিকা অঞ্চল), যুক্তরাষ্ট্র (আমেরিকা অঞ্চল), আফগানিস্তান (এশিয়া অঞ্চল), জাপান (পূর্ব এশিয়া-প্যাসিফিক অঞ্চল) ও স্কটল্যান্ড (ইউরোপ অঞ্চল)।

এবার দলগুলোকে চারটি গ্রুপে ভাগ করা হবে। প্রতিটি গ্রুপ থেকে সেরা তিন দল যাবে সুপার-সিক্স পর্বে। সেখান থেকে নির্ধারিত হবে সেমিফাইনাল ও ফাইনালিস্টরা। তবে এখনো গ্রুপ ভাগাভাগি হয়নি। তাই বাংলাদেশ কোন গ্রুপে পড়বে এবং তাদের প্রতিপক্ষ কারা হবে তা জানতে অপেক্ষা করতে হবে ড্র অনুষ্ঠানের জন্য।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যবসায়ীর অণ্ডকোষ চেপে স্বাক্ষর আদায়, অভিযুক্ত লিটু গ্রেপ্তার

জাইকা বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী, সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

মেডিকেল ছুটি নিয়ে অস্ট্রেলিয়ায় শিক্ষিকা, এক মাস অনুপস্থিতির পরও অজ্ঞাত উপজেলা শিক্ষা কর্মকর্তা!

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৩১

স্বাস্থ্য খাতের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

'আমরা প্রতিশোধ নেবোই' লেখা পতাকা হাতে তেহরানে শোকাহত মানুষের ঢল

‘মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত হলে আইনি প্রক্রিয়ায় আ. লীগকে নিষিদ্ধ করা হতে পারে’

স্মারক ডাকটিকিট প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা, পরিপত্র জারি

১০

খল চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা শানু

১১

সশস্ত্র বাহিনীকে চতুর্মাত্রিক করতে অঙ্গীকারবদ্ধ সরকার : রাষ্ট্রপতি

১২