তামিলনাড়ুতে বড় ব্যবধানে এগিয়ে থালাপতি বিজয়ের দল

ভারতের পশ্চিমবঙ্গসহ পাঁচটি রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে। কড়া নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে স্থানীয় সময় সোমবার সকাল ৮টায় ভোট গণনা শুরু হয়।

 

প্রাথমিক ভোট গণনায় বিপুল ভোটে এগিয়ে রয়েছেন দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়ের নেতৃত্বাধীন দল তামিলগা ভেট্টি কাজাগাম (টিভিকে)।

 

সকাল থেকে ক্ষমতাসীন ডিএমকে এবং বিজয়ের টিভিকে-র মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেলেও বেলা বাড়ার সাথে সাথে তা পাল্টে যেতে শুরু করে।

 

যদিও নির্বাচন পরবর্তী বুথফেরত জরিপে অধিকাংশ সংস্থা ডিএমকে-এর জয়ের সম্ভাবনার কথা বলেছিল। তবে জেভিসি এক্সিট পোলসহ বেশ কিছু জরিপে এনডিএ জোট এবং বিজয় থালাপতির দলের জয়ের কথা উঠে আসে।

 

স্থানীয় সময় সকাল ১০টা পর্যন্ত বিজয়ের টিভিকে এগিয়ে রয়েছে ১০৬ আসনে। অন্যদিকে রাজ্যের বর্তমান ক্ষমতাসীন দল ক্ষমতাসীন ডিএমকে এগিয়ে রয়েছে ৫০ আসনে এবং তাদের থেকেও বেশি আসন পেয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৭৫ আসন পেয়েছে এডিএমকে।

 

সূত্র : এনডিটিভি।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা

নৌপথ সচল ও দূষণ রোধে একগুচ্ছ নির্দেশনা প্রধানমন্ত্রীর

নতুন ডিএজি-এএজিদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান

'গুলশানের চামেলি'র মহরতে ঢাকায় মধুমিতা,ফিরলেন আমিন খান

১ অক্টোবর যোগ দিচ্ছেন প্রাথমিকের ১৪ হাজার শিক্ষক

কেন দেশজুড়ে সতর্কতা জারি, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

১০ বছরে ৫৭ কোটি টাকা লোকসানের পরও ওয়াটার বাস চালুর উদ্যোগ

রাজধানিতে মিছিল ফ্যাসিস্ট খুনি হাসিনা সহ দোষীদের দ্রুত দেশে এনে ফাঁসির দাবি

প্রাথমিকে সহকারী শিক্ষক পদে নির্বাচিতদের যোগদানের তারিখ ১ অক্টোবর

পুলিশ কোনো বিশেষ দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

১০

ভারতে ফের বিক্ষোভের উত্তাপ, মোদির বাসভবন অভিমুখে মিছিলের ডাক

১১

প্রায় দু’সপ্তাহেও কাটেনি গ্যাস সংকট, চরম বিপাকে বাসাবাড়ি-কারখানা

১২