ফের সংঘাতে জড়াল থাইল্যান্ড-কম্বোডিয়া

ছবি : সংগৃহীত।

দক্ষিণ-পূর্ব এশিয়ার দুই দেশ থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে দীর্ঘদিনের সীমান্ত বিরোধ ফের রক্তক্ষয়ী সংঘাতে রূপ নিয়েছে। নতুন করে কম্বোডিয়ার বিতর্কিত সীমান্ত অঞ্চলে বিমান হামলা চালিয়েছে থাইল্যান্ড। 

সোমবার (৮ ডিসেম্বর) হামলা চালানোর তথ্য নিশ্চিত করেছে থাই সেনাবাহিনী।

প্রতিবেদনে বলা হয়, উভয় দেশই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য একে অপরকে দায়ী করেছে।

থাইল্যান্ডের সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়, দেশের পূর্বাঞ্চলীয় প্রদেশ উবন রাতচাথানির অন্তত দুটি এলাকায় নতুন করে সংঘর্ষ শুরু হয়, যেখানে থাই সেনারা কম্বোডিয়ার দিক থেকে গুলিবর্ষণের মুখে পড়ে। এতে একজন থাই সেনা নিহত এবং চার সেনা আহত হন।

থাই সেনাবাহিনী আরও জানায়, থাইল্যান্ড এখন একাধিক এলাকায় সামরিক লক্ষ্যবস্তুতে বিমান ব্যবহার করে হামলা শুরু করেছে। অন্যদিকে, কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে অভিযোগ করেছে, কয়েক দিন ধরে উসকানিমূলক কর্মকাণ্ড চালানোর পর সোমবার ভোরে দুটি স্থানে তাদের বাহিনীর ওপর বিমান হামলা চালায় থাইল্যান্ড। তবে তারা দাবি করেছে, কম্বোডিয়ার সেনারা কোনো পাল্টা হামলা চালায়নি।

এর আগে চলতি বছরের জুলাই মাসে সীমান্ত বিরোধ নিয়ে পাঁচ দিনের ভয়াবহ যুদ্ধে জড়ায় দেশ ‍দুটি। তখন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের উদ্যোগে এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উমধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি সই করে তারা। পরবর্তীতে অক্টোবর মাসে কুয়ালালামপুরে দুই দেশের মধ্যে একটি বর্ধিত শান্তিচুক্তিও স্বাক্ষরিত হয়, যেখানে ট্রাম্প সশরীরে উপস্থিত ছিলেন।

 

সূত্র: বিবিসি, রয়টার্স


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

শাপলা চত্বর হত্যাযজ্ঞের তদন্ত শেষ, প্রতিবেদন দাখিল ২১ জুলাই

সংসদে ব্যাংক ডাকাতদের ‘ডিম থেরাপি’ দেয়ার দাবি রেহানা আক্তার রানুর

নাজাফ বিমানবন্দরে খামেনির মরদেহ গ্রহণ করেন ইরাকের প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থান কোনো আকস্মিক ঘটনা নয়, দীর্ঘদিনের স্বৈরশাসনের চূড়ান্ত পরিণতি: জাহেদ উর রহমান

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী

সংসদ অধিবেশন দেখতে আসা শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামসহ দেশের ৪ বিভাগে বন্যার আশঙ্কা

ধানের শীষ হাতে দাঁড়িয়ে থাকা সেই সিকিউরিটি গার্ডকে প্রধানমন্ত্রীর উপহার

প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১০

হাম উপসর্গে একদিনে আরও ৩ শিশুর মৃত্যু

১১

সংগঠনের নাম ব্যবহার করে বেআইনি কর্মকাণ্ড বরদাশত করা হবে না: যুবদল সভাপতি মুন্না

১২