চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৮ দশমিক ৫ ডিগ্রি ; শীতে কাবু জনজীবন

সকাল থেকেই ঘন কুয়াশার  চাদরে ঢাকা চুয়াডাঙ্গার প্রকৃতি। হাড়কাঁপানো ঠান্ডা আর হিমেল বাতাসের দাপট। একদিনের ব্যবধানে তাপমাত্রা হঠাৎ কমে যাওয়ায় জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি শৈত্য প্রবাহ। রাত আর দিনের তাপমাত্রা থাকছে প্রায়ই একই। কনকনে এই শীতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষ। তবে সকালে সুর্যের দেখা মিলেছে।  সুর্যের যতটুকু উত্তাপ আছে সেটুকুই আর্শীবাদ হয়েছে এ জনপদের শীর্তাত মানুষের। 

আজ  বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ছয়টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮.৭°C এবং বাতাসের আর্দ্রতা ৯৩%।, সকাল নয়টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮.৭°C এবং বাতাসের আর্দ্রতা ৯৬%। 

গতকাল বুধবার ( ৩১ ডিসেম্বর)  ছিল ৮ ডিগ্রী সেলসিয়াস। 

এদিকে শীতে বেড়েছে ঠান্ডাজনিত রোগ এবং ডায়রিয়া। প্রতিদিন হাসপাতালোতে রোগীর ভীড় বাড়ছে।

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ইনচার্জ মোঃ জামিনুর রহমান  জানান, তাপমাত্রার এ অবস্থা আরো দু'একদিন বিরাজমান থাকতে পারে। আগামীকাল কিছুটা তাপমাত্রা বাড়তে পারে। তবে ১০ ডিগ্রির নীচে থাকবে।  শৈত্য প্রবাহ চলমান থাকবে। এরপর তিনদিন শৈত্যপ্রবাহ থাকবে না।  তারপর আবার শৈত্য প্রবাহ আসার সম্ভাবনা রয়েছে। 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গোপসাগরে লঘুচাপ, বৃষ্টি-বজ্রবৃষ্টিতে কাটবে আরও পাঁচ দিন

শাহজালাল বিমানবন্দর কার্গো ভিলেজের পাশে আগুন

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইয়েদ বিন আব্দুল্লাহর নির্দেশেই হামলা : এমপি মোমেন

‘গণভোটের রায় বাস্তবায়ন না হলে সরকার ৫ বছর টিকতে পারবে না’

ভারতে এবার সরকার পতনের ডাক দিলেন রাহুল গান্ধী

ককরোচ জনতা পার্টির আন্দোলন প্রত্যাহারের ঘোষণা

ইরানকে অস্ত্র দিলে চীন ও রাশিয়ার ‘খুবই খারাপ’ পরিণতি হবে: ট্রাম্প

বায়ুদূষণে শীর্ষে কাম্পালা, ঢাকার বাতাস মাঝারি মানের

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

ইয়েমেনের বন্দরে সৌদি আরবের ব্যাপক হামলা

১০

নেতৃত্বের কারণে আমরা অনেক পিছিয়ে গিয়েছি: পানিসম্পদ মন্ত্রী

১১

মধ্যরাতে ফের মোদির ভিডিও বার্তা, যা বললেন শিক্ষার্থীদের

১২