চুয়াডাঙ্গায় কিশোরকে কুপিয়ে হত্যা

ছবি সংগৃহিত।

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার ছয়ঘরিয়া গ্রামে দিনের বেলায় প্রকাশ্যে রিশাদ আলি নামের ১৪ বছর বয়সি এক কিশোরকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

সোমবার (১২ মে) দুপুরে উপজেলার মদনা-পারকৃষ্ণপুর ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে পৌছেছে। 

নিহত রিশাদ আলি দামুড়হুদা উপজেলার ছয়ঘড়িয়া গ্রামের জিয়াউর রহমানের ছেলে। দর্শনা মেমনগর মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেনীর ছাত্র।

পুলিশ ও নিহতের পরিবার জানায় ঐদিন দুপুর আড়াইটার দিকে ছয়ঘরি গ্রামের কাজি পাড়ায় রাস্তারপাশে মোঃ বাইতুল্লার ছেলে  মোঃ হযরত আলির সাথে একই গ্রামের জিয়াউর রহমানের ছেলে রিশাদ আলি এর সাথে তর্কবিতর্ক হয়। এক পর্যায়ে মোঃ হযরত আলির হাতের হাসুয়া দিয়ে রিশাদ আলিকে গলায় কোপ মেরে হত্যা করে পালিয়ে যায়। 

গ্রামবাসিরা, জানান মোঃ হযরত আলি একজন এলাকার চিহ্নিত মাদক কারবারি। তাদের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে এ ঘটনা ঘটে। 

দর্শনা থানার ওসি মোঃ শহিদ তিতুমির জানান, আসামী ধরতে কাজ করছে পুলিশ।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু

টেকনাফে মুরগির ফার্ম থেকে ৫ লাখ ইয়াবা উদ্ধার

আলোচনার জন্য পাকিস্তানে পৌঁছেছে ইরানের প্রতিনিধিদল

বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম

জাতীয় সংসদে আরও ১০টি বিল পাস

বাংলাদেশকে ট্রিলিয়ন ডলার অর্থনীতিতে উন্নীতকরণের কাজ চলছে

লেবাননে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা

আজকের নামাজের সময়সূচি

হরমুজ প্রণালি দিয়ে আপাতত দিনে ১৫ জাহাজ যেতে পারবে: ইরান

হরমুজ প্রণালিতে ‘এখনই চাঁদা আদায় বন্ধ করতে হবে’ : ট্রাম্প

১০

এলএনজি-এলপিজি নিয়ে আসছে আরো ৫ জাহাজ

১১

স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক

১২