দাবি মানা না হলে বৃহস্পতিবার ‘মার্চ টু যমুনার’ ঘোষণা শিক্ষকদের

ছবি : সংগৃহীত।

আজকের মধ্যে দাবি না মানা হলে আগামীকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় যমুনা অভিমুখে লং মার্চ করার ঘোষণা দিয়েছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের আন্দোলনরত শিক্ষকরা।

বুধবার (১৫ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে শাহবাগ মোড় অবরোধ তুলে নেওয়ার সময় এই কর্মসূচির ঘোষণা দেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী।

তিনি বলেন, ‘‘আজকের মধ্যে যদি আমাদের দাবি মেনে না নেওয়া হয়, তাহলে আমরা আগামীকাল দুপুর ১২টায় ‘লংমার্চ টু যমুনা’ কর্মসূচি পালন করব। প্রশাসনকে বলব—আমরা আপনাদের সহযোগিতা করেছি, আপনারাও আমাদের সহযোগিতা করুন।’’

অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী আরও বলেন, ‘আগামীকাল দাখিল পরীক্ষা রয়েছে। আমাদের দাবি না মানা হলে কোনো ক্লাস বা পরীক্ষা অনুষ্ঠিত হবে না।’

এর আগে দুপুরে শিক্ষকরা শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন। প্রায় চার ঘণ্টা পর বিকেলে অবরোধ তুলে নিয়ে বিক্ষোভ মিছিলসহ শহিদ মিনারে ফিরে যান আন্দোলনকারীরা।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুদ্ধবিরতির মাঝেই ইরানে ‘অত্যাধুনিক অস্ত্র’ পাঠাচ্ছে চীন

টিকিটের চাহিদা তুঙ্গে, সুযোগ বুঝে দাম আরও বাড়িয়ে দিল ফিফা

শাহরুখের ছবি বদলে দেয় এই নায়িকার জীবন

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা আজ, সবার নজর ইসলামাবাদে

চাইনিজ তাইপেকে হারিয়ে পঞ্চম বাংলাদেশ

চন্দ্রাভিযান শেষে পৃথিবীতে ফিরলেন ৪ নভোচারী

হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু

টেকনাফে মুরগির ফার্ম থেকে ৫ লাখ ইয়াবা উদ্ধার

আলোচনার জন্য পাকিস্তানে পৌঁছেছে ইরানের প্রতিনিধিদল

বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম

১০

জাতীয় সংসদে আরও ১০টি বিল পাস

১১

বাংলাদেশকে ট্রিলিয়ন ডলার অর্থনীতিতে উন্নীতকরণের কাজ চলছে

১২