জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে শিক্ষিকার মৃত্যু

ছবি: সংগৃহীত ।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা অব্যাহত রয়েছে। এরই মধ্যে পোলিং এজেন্টের দায়িত্ব পালনকালে চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌসের মৃত্যু হয়েছে। 

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টা ৫০ মিনিটে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ডিউটি ম্যানেজার সফিকুল ইসলাম জানান, বিশ্ববিদ্যালয় থেকে তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মরদেহ গ্রহণ করেছেন।

নিহত জান্নাতুল ফেরদৌস প্রীতিলতা হলের পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক একেএম রাশিদুল আলম জানান, রাতের ক্লান্তি ও পোলিং এজেন্টের অনুপস্থিতির কারণে ভোট গণনা শেষ করা সম্ভব হয়নি। সকালেও অন্যান্য সহকর্মীর সঙ্গে ভোট গণনায় অংশ নিতে গিয়ে সিনেট হলের দরজায় তিনি পড়ে যান। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণভোটের রায় না মানলে জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণ হবে না: বুলবুল

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

নতুন কেউ নির্বাচিত না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব সামলাবেন স্পিকার

সংসদে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির প্রটোকল, জরুরি সংবাদ সম্মেলন

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে কিছু জানা নেই: স্পিকার

কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ড. খলিলুর রহমানের বৈঠক

কারাগারের নিরাপত্তা ঢেলে সাজাতে বসছে এআই ক্যামেরা

সার্জিও গরের সফরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও সুদৃঢ় হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিজেদের চরকায় তেল দিন, সমালোচকদের কড়া জবাব নেইমারের

আজ দেশে ফিরছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

১০

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

১১

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২৫

১২