গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২৫

ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। আহতদের গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল, জেনারেল হাসপাতাল ও পার্শ্ববর্তী বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার চরগোবরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

গোপালগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক শিপলু আহমেদ দুর্ঘটনার বিষয়ে নিশ্চিত করে জানান, খুলনাগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস রাত সাড়ে ৯টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার চরগোবরা এলাকায় অন্য আরেকটি বাসকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এসময় রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লেগে বাসের ছাদ দুমড়ে মুছরে বাস থেকে বিছিন্ন হয়ে পাশে পড়ে যায়। এতে আহত হয় অন্তত ২৫ জন। 

স্থানীয় লোকজনের সহযোগিতায় পুলিশ ও ফায়ার সার্ভিসের দুটি টিম আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল, ২৫০-শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ও মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। যাদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানিয়েছে ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ের স্কাউট সদস্যদের সঙ্গে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সৌজন্য সাক্ষাৎ

রোহিঙ্গা সংকটে অর্থনীতি ও সামগ্রিক ব্যবস্থাপনায় চাপ সৃষ্টি হয়েছে: প্রধানমন্ত্রী

ইউনেস্কোর ‘ডিজিটাল লার্নিং উইকে’ যোগ দিতে ফ্রান্সে শিক্ষামন্ত্রী

সাভারে এসআই আলতাফ হত্যা: র‍্যাবের অভিযানে মূলহোতাসহ গ্রেপ্তার আরও ৪

সংঘাত-প্রতিশোধ নয়, সহনশীলতার রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে: রাষ্ট্রপতি

রপ্তানিতে ইতিবাচক ধারা, দুই মাসে আয় ৭.৫০ বিলিয়ন ডলার

বাড়তি দাম দিলে ডিলার ও খুচরা দোকানে মিলছে সার

পরিবেশের ক্ষতি করে কোনও শিল্পায়ন করা যাবে না

কেপ ভার্দেতে বাস খাদে পড়ে নিহত ২৫, বেশিরভাগই শিশু-কিশোর

ঢাকার যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে : সড়ক প্রতিমন্ত্রী

১০

‘লং মার্চের’ নামে বিরোধীদল গণতন্ত্র বিনষ্টের চেষ্টা করছে: রিজভী

১১

আরও ২ মামলায় হাইকোর্টে জামিন চিন্ময় দাসের

১২