সুপ্রিম কোর্ট সচিবালয়ের উদ্বোধন আজ

ছবি : সংগৃহীত।

বিচার বিভাগের স্বাধীনতা কার্যকরভাবে বাস্তবায়নের জন্য আজ বৃহস্পতিবার ‘সুপ্রিম কোর্ট সচিবালয়’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ এই সচিবালয় উদ্বোধন করবেন। 

গতকাল এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম। 

এর আগে, গত ৩০ নভেম্বর পৃথক সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশের মাধ্যমে ২৫ বছর পর নির্বাহী বিভাগ থেকে পুরোপুরি পৃথক হয় বিচার বিভাগ।

সুপ্রিম কোর্ট প্রশাসন জানায়, আপাতত সুপ্রিম কোর্টের প্রশাসনিক ভবন-৪ এর দুটি কক্ষ নিয়ে সুপ্রিম কোর্ট সচিবালয়ের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। ইতিমধ্যে প্রধান বিচারপতি আট সদস্যবিশিষ্ট একটি ‘পরিকল্পনা ও উন্নয়ন’ কমিটি ও পদ সৃজন কমিটি গঠন করেছেন। সেই সঙ্গে, সচিবালয়ের কার্যক্রমের জন্য গত ৭ ডিসেম্বর ৪৮৯ জন কর্মকর্তা ও কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়।

এর আগে, গত ৩০ নভেম্বর সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ ২০২৫ জারি করে সরকার।

এখন থেকে অধস্তন আদালত ও প্রশাসনিক ট্রাইব্যুনালের তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণসংক্রান্ত সব প্রশাসনিক ও সাচিবিক দায়িত্ব পালন করবে এই সচিবালয়। 

উল্লেখ্য, সুপ্রিম কোর্ট সচিবালয়ে সচিবের দায়িত্ব পালন করছেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মোহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী। সুপ্রিম কোর্ট সচিবালয়ের প্রতিষ্ঠার ফলে দেশের বিচার বিভাগ দ্বৈত শাসন থেকে মুক্তি পেয়েছে বলেও মনে করেন বিচার সংশ্লিষ্টরা।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় মাদক কারবারিকে গ্রেপ্তারে গিয়ে পুলিশ অবরুদ্ধ, আটক ৩

১

কমলো সোনার দাম

২

বিশ্ব বসতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

৩

বিশ্বের ১২৫ শহরের মধ্যে বায়ুদূষণে ২ নম্বরে ঢাকা

৪

ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী

৫

এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম

৬

ঢাকার সিএমএম আদালতে জামায়াত-বিএনপির আইনজীবীদের হাতাহাতি

৭

অনৈতিক কাজে রাজি না হওয়ায় কিশোরীকে নির্যাতনের অভিযোগ

৮

গণতন্ত্র একটি সংস্কৃতি, যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয়

৯

‘ভারত-বাংলাদেশ সম্পর্কের বন্ধন দীর্ঘস্থায়ী, সাময়িক ঝড় তা মুছে দিতে পারবে না’

১০

আখতারুজ্জামান এখন দেশের ভুক্তভোগী ও নির্যাতিত মানুষের নেতা

১১

দেড় ঘণ্টার ব্যবধানে তিনবার ভূমিকম্পে কাঁপলো বাংলাদেশ

১২