বিমানে উঠতে পারলেন না সুবর্ণা মুস্তাফা,পুলিশের বাধা

সুবর্ণা মুস্তাফা ও তার স্বামী দরুল আনাম

 অভিনেত্রী ও সাবেক সংসদ সদস্য সুবর্ণা মুস্তাফাকে দেশের বাইরে যেতে দেওয়া হয়নি।গত শনিবার থাইল্যান্ডে যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে এলে তাকে আটকে দেয় ইমিগ্রেশন পুলিশ। পরে তাকে সেখান থেকে ফেরত পাঠানো হয়। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে সুবর্ণা মুস্তাফার পারিবারিক একটি সূত্র।

সুবর্ণা মুস্তাফা ও তার স্বামী দরুল আনাম বিমানবন্দরে পৌঁছানোর পর চেকইন ও ইমিগ্রেশন সম্পন্ন করেন। এর পর তারা উড়োজাহাজে ওঠার জন্য লাউঞ্জে অপেক্ষা করছিলেন।

বোর্ডিং শুরুর ঠিক ৫ মিনিট আগে অভিবাসন পুলিশ কর্মকর্তা এসে তাদের জানান, সুবর্ণা মুস্তাফার ব্যাপারে এনএসআই (জাতীয় গোয়েন্দা সংস্থা) থেকে পর্যবেক্ষণ আছে। সে কারণে তাকে দেশের বাইরে যেতে দিতে পারছেন না।

অভিনেত্রী সুবর্ণা মুস্তফা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সরকার গঠন করলে সংরক্ষিত নারী আসনের মনোনীত এমপি হন তিনি। ২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত সংরক্ষিত মহিলা আসন-৪-এ আওয়ামী লীগের প্রতিনিধিত্ব করেন তিনি।

 

 

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্যটকদের জন্য সৌদি আরবের নতুন ‘প্যাকেজ ভিসা’ পাইলট প্রকল্প চালু

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

শাপলা চত্বর হত্যাযজ্ঞের তদন্ত শেষ, প্রতিবেদন দাখিল ২১ জুলাই

সংসদে ব্যাংক ডাকাতদের ‘ডিম থেরাপি’ দেয়ার দাবি রেহানা আক্তার রানুর

নাজাফ বিমানবন্দরে খামেনির মরদেহ গ্রহণ করেন ইরাকের প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থান কোনো আকস্মিক ঘটনা নয়, দীর্ঘদিনের স্বৈরশাসনের চূড়ান্ত পরিণতি: জাহেদ উর রহমান

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী

সংসদ অধিবেশন দেখতে আসা শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামসহ দেশের ৪ বিভাগে বন্যার আশঙ্কা

ধানের শীষ হাতে দাঁড়িয়ে থাকা সেই সিকিউরিটি গার্ডকে প্রধানমন্ত্রীর উপহার

১০

প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১১

হাম উপসর্গে একদিনে আরও ৩ শিশুর মৃত্যু

১২