৮ দফা দাবিতে পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে তালা ঝুলিয়ে অবস্থান ধর্মঘটে শিক্ষার্থীরা

৮ দফা দাবিতে পাবনা সরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে অবস্থান ধর্মঘট পালন করেছেন শিক্ষার্থীরা। 

রবিবার (২০জুলাই) দুপুরে পাবনা সরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে এই কর্মসূচী পালন করে তারা।

এ সময় ৮ দফা দাবি তুলে ধরে শিক্ষার্থীরা  বলেন, ষোলো ও সতেরো ব্যাচের ইয়ারড্রপ ফেইলকৃত বিষয়ের নাম ও গ্রেড অফিসিয়ালভাবে জানাতে হবে।

ইয়ারড্রপের কারণ বিস্তারিত জানাতে হবে। সেমিস্টারের রেজাল্ট সর্বোচ্চ তিন মাসের মধ্যে গ্রেডসহ প্রকাশ করতে হবে। লেভেল-২, টার্ম-২ এর রেজাল্ট গ্রেডশীটসহ পুনরায় প্রকাশ করতে হবে। প্রতিটি সেমিস্টার ছয় মাসের মধ্যে সম্পন্ন করতে হবে। সাপ্লিমেন্টারি ব্যবস্থা চালু করে ফি স্বল্প রাখতে হবে। সংশোধিত বা নতুন নিয়মাবলি দ্রুত শিক্ষার্থীদের জানানো হবে। শিক্ষক সংকট দূর করে মানসম্পন্ন শিক্ষক দিয়ে ক্লাস নিতে হবে। 

এই সকল দাবি সমূহ না মানা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। এসময় বক্তব্য দেন পাবনা সরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের  শিক্ষার্থী সাজ্জাদ হোসেন, নাইম ইসলাম, অনিক সহ অনেকে। 

এ বিষয়ে পাবনা সরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মোঃ বখতিয়ার হোসেন বলেন, এই বিষয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করেছি। যে সকল যৌক্তিক দাবি রয়েছে তা অবশ্যই মেনে নেওয়া হবে এবং শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানান তিনি।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনে কার্গো জাহাজে অগ্নিকাণ্ড, নিহত ২০

বিলুপ্ত হলো র‍্যাব, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল সংসদে পাস

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দেয়ার নির্দেশ হাইকোর্টের

হাম উপসর্গে আরও ৭ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি

ভার‌তে ব্রিকস স‌ম্মেল‌নে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী : হুমায়ুন কবির

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেই হবে সাইবার সুরক্ষা আইন: তথ্যমন্ত্রী

যশোর শিক্ষা বোর্ডে নতুন জিপিএ-৫ পেল ৭৫২ জন শিক্ষার্থী

যে কোনো দলের বৈধ প্রার্থী স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন

কুমিল্লায় হাম আক্রান্ত হয়ে ১৪ মাস বয়সী শিশুর মৃত্যু

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

১০

বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় বড় নিয়োগ, আবেদন যেভাবে

১১

সাবেক বিচারপতিদের সাধারণ পাসপোর্ট দিতে গোয়েন্দা ক্লিয়ারেন্সের বাধ্যবাধকতা অবৈধ

১২