উপবৃত্তি সচল রাখতে শিক্ষার্থীদের মোবাইল ব্যাংক অ্যাকাউন্ট ভ্যালিডেশন করার নির্দেশ

ছবি: সংগৃুহীত

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতাধীন সমন্বিত উপবৃত্তি কর্মসূচির (এইচএসপি) ষষ্ঠ থেকে দ্বাদশ ও সমমান শ্রেণির উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট অভিভাবকের জাতীয় পরিচয়পত্র দ্বারা ‘ভ্যালিডেশন’ বা যাচাই করার নির্দেশ দিয়েছে সরকার। আগামী ২০ জুনের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর উপবৃত্তি বিতরণ কার্যক্রম স্থগিত হয়ে যাবে।

বুধবার (১৭ জুন) প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের এক অফিস আদেশে দেশের সব উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে এই নির্দেশনা দেয়া হয়েছে।

এতে বলা হয়েছে, সমন্বিত উপবৃত্তি কর্মসূচির সফটওয়্যারে বিদ্যমান শিক্ষার্থীদের মধ্যে যাদের অভিভাবকের এনআইডি দ্বারা মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট (বিকাশ, রকেট, নগদ, উপায়, এমক্যাশ ইত্যাদি) এখনও যাচাই করা হয়নি, তাদের তথ্য শিক্ষা প্রতিষ্ঠান পর্যায় থেকে সংশোধন করতে হবে। এ লক্ষ্যে সফটওয়্যারের ‘মোবাইল ব্যাংক তথ্য আপডেট’ অপশনটি বুধবার থেকে আগামী ২০ জুন পর্যন্ত উন্মুক্ত থাকবে।

এতে বলা হয়, সফটওয়্যারে শিক্ষার্থীর অভিভাবকের যে জাতীয় পরিচয়পত্র নম্বর এন্ট্রি করা থাকবে, সেই নির্দিষ্ট এনআইডি দিয়েই শিক্ষার্থীর উপবৃত্তির সিমটি নিবন্ধিত (সিম রেজিস্ট্রেশন) হতে হবে এবং একই এনআইডি ব্যবহার করেই মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টটি খোলা থাকতে হবে।

উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট অভিভাবকের জাতীয় পরিচয়পত্র দ্বারা ‘ভ্যালিডেশন’ করার নিয়মাবলী সংশ্লিষ্ট ওয়েবসাইটে আপলোড করা হয়েছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতি কিলোমিটারে ২০ পয়সা বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব

প্রিমিয়ার লিগে ২৫ দলের বিপক্ষে গোল করে ইতিহাস হালান্ডের

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১,০৫৩

পাবনায় ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

আত্মহত্যায় প্ররোচনা: এমপি নজরুল ৪ ও স্ত্রী ১ দিনের রিমান্ডে

গনপরিবহনের ভাড়া বাড়বে কিনা জানাবে মালিক পক্ষ,অপেক্ষায় শ্রমিকরা

এমপি গাজী নজরুল ইসলামকে রিমান্ডে চেয়েছে পুলিশ

ফিরে আসার গল্প’তে সুমাইয়া শিমুর বদলে দীপা খন্দকার

চুরি হওয়া টাকার নম্বর ধরে গ্রিলকাটা চোর চক্র গ্রেপ্তার

‘দুই-চার টাকা বাড়াইলেও হইতো, তাই বলে লিটারে ২০ টাকা!’

১০

যাত্রাবাড়ীতে পরিত্যক্ত ব্যাগে মিললো ১০ ককটেল

১১

ইয়েমেনের মারিবে ভয়াবহ সেনা-হুথি সংঘাত, ৮০ জনের বেশি হুথি যোদ্ধা নিহত

১২