বৈশাখী শোভাযাত্রায় ‘‘ইরান যুদ্ধ বন্ধ করো’ স্লোগান

পুরনো গ্লানি মুছে উৎসবের আমেজ নিয়ে বাংলা নতুন বছরকে বরণ করে নিয়েছেন মানুষ। রাজধানীতে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে ঐতিহ্যবাহী বৈশাখী শোভাযাত্রা। 

শোভাযাত্রায় অংশ নেওয়া মানুষের হাতে থাকা প্ল্যাকার্ডে এবার উঠে এসেছে  ইরান ও ফিলিস্তিন ইস্যু। চারুকলা ও টিএসসি এলাকা ঘুরে দেখা গেছে, ‘ফ্রি প্যালেস্টাইন’, ‘ইরানে মার্কিন যুদ্ধ বন্ধ করো’ লেখা প্ল্যাকার্ডগুলো সবার বিশেষ নজর কেড়েছে। উৎসবের আনন্দকে কেবল ব্যক্তিগত বা জাতীয় গণ্ডিতে সীমাবদ্ধ না রেখে বৈশ্বিক নিপীড়নের বিরুদ্ধে সংহতি প্রকাশ করেছেন অংশগ্রহণকারীরা।

 

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ১০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ প্রাঙ্গণে এসে বর্ণাঢ্য এই শোভাযাত্রাটি শেষ হয়। এবারের আয়োজনে আবহমান বাংলার ঐতিহ্যের পাশাপাশি বিশ্বরাজনীতি ও সমসাময়িক মানবিক সংকটের প্রতিফলন ছিল চোখে পড়ার মতো।

 

শোভাযাত্রার প্রতীকী শিল্পকর্মে দেশীয় ও আন্তর্জাতিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ের প্রতিফলন ঘটে। মিছিলে অংশ নেওয়া সাধারণ মানুষের হাতে ছিল— ‘বাঁচাও সুন্দরবন’, ‘ইরানে মার্কিন যুদ্ধ বন্ধ করো’, ‘গণহত্যাকারীদের রাজনীতি প্রত্যাখ্যান করো’, ‘ফসলের লাভজনক মূল্য দাও’, ‘শিক্ষা বাণিজ্য বন্ধ কর’ এবং ‘মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল করো’-র মতো সাহসী সব স্লোগান ও প্ল্যাকার্ড।

 

ঢোল, বাঁশি আর তালের বাদ্যে পুরো এলাকা হয়ে ওঠে প্রাণবন্ত। লোকজ মোটিফ, বড় আকৃতির মুখোশ আর রঙের কারুকার্যে ফুটিয়ে তোলা হয় গ্রাম-বাংলার শাশ্বত রূপ। সংগীত আর রঙের এই অভূতপূর্ব মেলবন্ধন নববর্ষের আবহে যোগ করেছে এক ভিন্ন মাত্রা।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণভোটের রায় না মানলে জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণ হবে না: বুলবুল

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

নতুন কেউ নির্বাচিত না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব সামলাবেন স্পিকার

সংসদে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির প্রটোকল, জরুরি সংবাদ সম্মেলন

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে কিছু জানা নেই: স্পিকার

কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ড. খলিলুর রহমানের বৈঠক

কারাগারের নিরাপত্তা ঢেলে সাজাতে বসছে এআই ক্যামেরা

সার্জিও গরের সফরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও সুদৃঢ় হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিজেদের চরকায় তেল দিন, সমালোচকদের কড়া জবাব নেইমারের

আজ দেশে ফিরছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

১০

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

১১

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২৫

১২