টি-টোয়েন্টিকে বিদায় জানালেন স্টার্ক

অনেক দিন ধরেই টি-টোয়েন্টি ক্রিকেট এ অনিয়মিত ছিলেন মিচেল স্টার্ক।বেছে বেছে ম্যাচ খেলতেন অজি এই ক্রিকেটার। গত বছর বিশ্বকাপের পর সীমিত ওভারের ক্রিকেটে দেখা যায়নি এ অস্ট্রেলিয়ান পেসারকে। 

এবার টি-টোয়েন্টি সংস্করণ থেকে অবসরের ঘোষনা দিয়েছেন স্টার্ক। আসন্ন ব্যস্ত টেস্ট সূচি ও ২০২৭ ওয়ানডে বিশ্বকাপকে প্রাধান্য দিতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

অজিদের ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন স্টার্ক।টি-টোয়েন্টি ফরম্যাট এ ৬৫ ম্যাচে ৭৯ টি উইকেট নিয়েছেন তিনি।অস্ট্রেলিয়ার ক্রিকেট  ইতিহাস এ যা   দ্বিতীয় সর্বোচ্চ।

৩৫ বছর বয়সী এই পেসার শেষবার টি-টোয়েন্টি খেলেছিলেন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত বিশ্বকাপে।২০১২তে এই সংস্করণে অভিষিক্ত হন তিনি।ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০২২ সালে ২০ রানে ৪ উইকেট তাঁর ক্যারিয়ারসেরা বোলিং ফিগার।

সামাজিক যোগাযোগ ম্যাধমের এক পোস্ট এ স্টার্ক লেখেন, ‘২০২৭-এ ভারতের মাটিতে টেস্ট সিরিজ, অ্যাশেজ এবং ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে নিজেকে ফিট রেখে সেরা ছন্দে থাকতে আমি মনে করি এটিই (অবসর) আমার জন্য সেরা সিদ্ধান্ত। একইসঙ্গে, এটি আমাদের বোলিং ইউনিটকে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে যথেষ্ট প্রস্তুতির সুযোগ দেবে।’ 

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসানুল হক ইনুর মৃত্যুদণ্ড চেয়ে সুপ্রিম কোর্টে আপিল

১

আবারো বাড়ল ইলিশের দাম, আড়তে কেজি কত?

২

সবার জন্য নিরাপদ আবাসন সময়ের দাবি : প্রধানমন্ত্রী

৩

সাতক্ষীরায় মাদক কারবারিকে গ্রেপ্তারে গিয়ে পুলিশ অবরুদ্ধ, আটক ৩

৪

কমলো সোনার দাম

৫

বিশ্ব বসতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

৬

বিশ্বের ১২৫ শহরের মধ্যে বায়ুদূষণে ২ নম্বরে ঢাকা

৭

ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী

৮

এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম

৯

ঢাকার সিএমএম আদালতে জামায়াত-বিএনপির আইনজীবীদের হাতাহাতি

১০

অনৈতিক কাজে রাজি না হওয়ায় কিশোরীকে নির্যাতনের অভিযোগ

১১

গণতন্ত্র একটি সংস্কৃতি, যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয়

১২