বাংলাদেশিসহ ৫ লাখ অবৈধ অভিবাসীকে বৈধতা দিচ্ছে স্পেন

ইউরোপজুড়ে যখন অভিবাসন নীতি আরও কঠোর করা হচ্ছে, তখন সম্পূর্ণ ভিন্ন পথে হাঁটছে স্পেন। দেশটির সরকার প্রায় ৫ লাখ অনথিভুক্ত অভিবাসীকে বৈধ মর্যাদা দেওয়ার পরিকল্পনা অনুমোদন করেছে। সরকার বলছে, অর্থনীতি, জনসংখ্যাগত চাপ এবং শ্রমঘাটতির বাস্তবতা বিবেচনায় এই পদক্ষেপ জরুরি। খবর আল জাজিরার। 

নতুন নিয়ম অনুযায়ী, নির্দিষ্ট শর্ত পূরণ করলে অভিবাসীরা এক বছরের জন্য বসবাস ও কাজের অনুমতি পাবেন। আগামী ১৬ এপ্রিল থেকে আবেদন শুরু হবে এবং অনলাইনে আবেদন করা যাবে। পরে ২০ এপ্রিল থেকে সরাসরি আবেদন গ্রহণ করা হবে। আবেদন গ্রহণের সময়সীমা ৩০ জুন পর্যন্ত চলবে। 

স্পেনের অভিবাসনমন্ত্রী ইলমা সেইজ জানান, যারা ১ জানুয়ারির আগে স্পেনে প্রবেশ করেছেন এবং অন্তত পাঁচ মাস ধরে বসবাস করছেন, তারাই এই সুবিধার জন্য আবেদন করতে পারবেন। পাশাপাশি আবেদনকারীদের কোনো অপরাধমূলক রেকর্ড না থাকার শর্তও রাখা হয়েছে।

দেশটির সরকার বলছে, স্পেনের শ্রমবাজারে কাজ করা এই অভিবাসীরা অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন, তাই তাদের বৈধ মর্যাদা দেওয়া ন্যায়সঙ্গত ও প্রয়োজনীয় পদক্ষেপ। প্রধানমন্ত্রী সানচেজও এটিকে ন্যায়বিচারের একটি পদক্ষেপ বলে উল্লেখ করেছেন।

তবে এই সিদ্ধান্ত নিয়ে রাজনৈতিক অঙ্গনে বিতর্ক তৈরি হয়েছে। বিরোধীরা বলছে, এতে অভিবাসন পরিস্থিতি আরও জটিল হতে পারে এবং প্রশাসনিক চাপ বাড়বে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা

নৌপথ সচল ও দূষণ রোধে একগুচ্ছ নির্দেশনা প্রধানমন্ত্রীর

নতুন ডিএজি-এএজিদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান

'গুলশানের চামেলি'র মহরতে ঢাকায় মধুমিতা,ফিরলেন আমিন খান

১ অক্টোবর যোগ দিচ্ছেন প্রাথমিকের ১৪ হাজার শিক্ষক

কেন দেশজুড়ে সতর্কতা জারি, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

১০ বছরে ৫৭ কোটি টাকা লোকসানের পরও ওয়াটার বাস চালুর উদ্যোগ

রাজধানিতে মিছিল ফ্যাসিস্ট খুনি হাসিনা সহ দোষীদের দ্রুত দেশে এনে ফাঁসির দাবি

প্রাথমিকে সহকারী শিক্ষক পদে নির্বাচিতদের যোগদানের তারিখ ১ অক্টোবর

পুলিশ কোনো বিশেষ দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

১০

ভারতে ফের বিক্ষোভের উত্তাপ, মোদির বাসভবন অভিমুখে মিছিলের ডাক

১১

প্রায় দু’সপ্তাহেও কাটেনি গ্যাস সংকট, চরম বিপাকে বাসাবাড়ি-কারখানা

১২