কণ্ঠশিল্পী মমতাজের ৬দিনের রিমান্ড

মানিকগঞ্জের পৃথক দুই মামলায় মানিকগঞ্জ ২ আসনের সাবেক সংসদ সদস্য ও ফোক সম্রাজ্ঞী মমতাজ বেগমকে ৬ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। 

বৃহস্পতিবার (২২ মে) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা কাশিমপুর কারাগার থেকে মানিকগঞ্জ কোর্টের কোট কারাগারে নেয়া হয় তাকে। পরে আদালতে তোলা হলে শুনানি শেষে বিচারক নূর হোসেন ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন তার।

কোর্ট সূত্রে জানা গেছে, ২০২৪ সালে সিংগাইরের গোবিন্দলের চারজন হত্যা মামলার আসামি হিসেবে মানিকগঞ্জ সিনিয়র দায়রা ও জজ আদালতে তোলা হয় মমতাজকে। এদিন মামলার শুনানিতে মমতাজের পক্ষে আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন খোরশেদ আলম এবং জাহিদ খান উজ্জ্বল।

গত ১৩ মে মামলার তদন্তকারী কর্মকর্তা মনিরুল ইসলাম ফোক সম্রাজ্ঞীর সাতদিনের রিমান্ড চেয়ে আবেদন জানান। আর আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। পরে শুনানি শেষে তার জামিন নামঞ্জুর করে চারদিনের রিমান্ড দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা।

এর আগে গত ১২ রাত পৌন ১২টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে গ্রেপ্তার করা হয় মমতাজকে। মামলা সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ভুক্তভোগী মো. সাগর অংশ নেন।  সেদিন বিকেল সাড়ে চারটার দিকে আসামিরা আন্দোলনকারীদের ওপর হামলা ও গুলিবর্ষণ করেন। এতে ভুক্তভোগী সাগরের বুকে গুলি লেগে তার শরীরের পেছন দিয়ে বের হয়ে যায়। পরে মিরপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

এ ঘটনায় গত ২৭ নভেম্বর নিহতের মা মোসা. বিউটি আক্তার বাদী হয়ে মিরপুর মডেল থানায় হত্যা মামলা করেন। মামলায় শেখ হাসিনাসহ ২৪৩ জনের নাম উল্লেখ করে আসামি করা হয়। আর ২৫০-৪০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। মামলার ৪৯ নং এজাহারনামীয় আসামি মমতাজ।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ব বসতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১

বিশ্বের ১২৫ শহরের মধ্যে বায়ুদূষণে ২ নম্বরে ঢাকা

২

ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী

৩

এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম

৪

ঢাকার সিএমএম আদালতে জামায়াত-বিএনপির আইনজীবীদের হাতাহাতি

৫

অনৈতিক কাজে রাজি না হওয়ায় কিশোরীকে নির্যাতনের অভিযোগ

৬

গণতন্ত্র একটি সংস্কৃতি, যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয়

৭

‘ভারত-বাংলাদেশ সম্পর্কের বন্ধন দীর্ঘস্থায়ী, সাময়িক ঝড় তা মুছে দিতে পারবে না’

৮

আখতারুজ্জামান এখন দেশের ভুক্তভোগী ও নির্যাতিত মানুষের নেতা

৯

দেড় ঘণ্টার ব্যবধানে তিনবার ভূমিকম্পে কাঁপলো বাংলাদেশ

১০

একযোগে ১১ পুলিশ পরিদর্শককে বদলি

১১

জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী

১২