হোয়াইট হাউসের কাছে গোলাগুলি, সন্দেহভাজন হামলাকারী নিহত

যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের কাছে গোলাগুলির ঘটনায় এক সন্দেহভাজন বন্দুকধারী নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (২৩ মে) সন্ধ্যায় হোয়াইট হাউসের নিরাপত্তা চৌকির কাছে এ ঘটনা ঘটে।  খবর দ্য গার্ডিয়ানের।

 

মার্কিন সিক্রেট সার্ভিসের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, স্থানীয় সময় সন্ধ্যা ৬টার কিছু পর ১৭তম স্ট্রিট ও পেনসিলভানিয়া অ্যাভিনিউ এনডব্লিউয়ের কাছে হোয়াইট হাউসের একটি গেটে এক ব্যক্তি এসে আগ্নেয়াস্ত্র বের করে গুলি চালান। এ সময় সিক্রেট সার্ভিস সদস্যদের পাল্টা গুলিতে ওই ব্যক্তি গুলিবিদ্ধ হন। পরে হাসপাতালে নেওয়া হলে মারা যান তিনি।

 

ঘটনায় একজন পথচারীও গুলিবিদ্ধ হয়েছেন। তবে তিনি বন্দুকধারীর গুলিতে নাকি পাল্টা গুলির সময় আহত হয়েছেন, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। সিক্রেট সার্ভিস জানিয়েছে, তাদের কোনো সদস্য আহত হননি।

 

ঘটনার সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসেই ছিলেন। তবে তিনি নিরাপদ আছেন বলে জানানো হয়েছে। গুলির ঘটনার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্যও করেননি তিনি।

 

এ ঘটনার পরপরই হোয়াইট হাউসে সাময়িক লকডাউন জারি করা হয়। বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে জানানো হয়, টানা গোলাগুলির শব্দ শোনা যায়।

 

এবিসি নিউজের হোয়াইট হাউস প্রতিবেদক সেলিনা ওয়াং সামাজিক মাধ্যমে শেয়ার করা এক ভিডিওতে বলেন, গুলির শব্দ শুনে তাকে ও অন্য সাংবাদিকদের দ্রুত প্রেস ব্রিফিং রুমে আশ্রয় নিতে বলা হয়।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসবিএসি ব্যাংক ইনভেস্টমেন্টের নতুন চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবর রহমান

১

বিক্ষোভে উত্তপ্ত দিল্লি, রাস্তায় নামছে ২৩ হাজার সশস্ত্র পুলিশ

২

ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারাজ

৩

দিল্লিতে আজ ফের বড় বিক্ষোভে নামছে বিরোধীরা, যোগ দিচ্ছেন মমতা

৪

নানা পাটেকর ছিলেন ‘লেফটেন্যান্ট কর্নেল’, ছিলেন কার্গিল যুদ্ধেও

৫

বলিউড অভিনেতা নানা পাটেকরের জীবনাবসান

৬

দেশের ৩৪ লাখ শিশুকে টিকাদানে সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

৭

রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

৮

সৌদির ২ বিমানবন্দরে হুতিদের হামলা, নারীসহ ৩ বিদেশি নিহত

৯

ফ্রাঙ্কফুর্ট আন্তর্জাতিক বইমেলা শুরু হলো

১০

মানুষের আস্থার প্রতীক ইম্পেরিয়াল হেলথকেয়ার

১১

আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুলের জামিন মেলেনি

১২