শোয়েব আখতার ঢাকায়

ছবি : সংগৃহীত।

আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) মৌসুমকে সামনে রেখে ঢাকা ক্যাপিটালসের মেন্টর হিসেবে দায়িত্ব নিতে আজ রবিবার ঢাকায় পৌঁছেছেন কিংবদন্তি পাকিস্তানি ফাস্ট বোলার শোয়েব আখতার। 

বিপিএল শুরু হবে আগামী ২৬ ডিসেম্বর। এবার এসেছেন দুই দিনের জন্য। বিপিএল শুরুর পর আবারও আসবেন তিনি। 

রবিবার (১৪ ডিসেম্বর) ভোরে ঢাকায় পা দিয়েছেন পাকিস্তানের সাবেক এই গতি তারকা। 

‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ খ্যাত এই তারকাকে ঢাকায় পৌঁছানোর পর উষ্ণ অভ্যর্থনা জানায় ফ্র্যাঞ্চাইজিটির মালিকানা প্রতিষ্ঠান রিমার্ক এইচবি।

পাকিস্তানি এই তারকার আসার খবর জানিয়ে ক্যাপিটালসের পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘নতুন অভিযানের জন্য প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও সুশৃঙ্খল ইউনিট গড়ে তুলতে এই ফ্র্যাঞ্চাইজির এগিয়ে যাওয়ার পথে তার (শোয়েব) যোগ দেওয়া উল্লেখযোগ্য একটি পদক্ষেপ।  মাঠের ভেতরে ও বাইরে দলকে দিকনির্দেশনা দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে শোয়েব আখতারের বিপুল আন্তর্জাতিক অভিজ্ঞতা, জয়ী মানসিকতা ও নেতৃত্ব।’

পাকিস্তানের হয়ে ৪৬ টেস্ট, ১৬৩ ওয়ানডে ও ১৫ টি-টোয়েন্টি খেলেছেন শোয়েব। পরিসংখ্যান একদম উচ্চমানের না হলেও গতি দিয়ে বিশ্বে আলাদা জায়গা করে নিয়েছেন তিনি। ক্রিকেট ইতিহাসে এখনো পর্যন্ত সবচেয়ে গতিময় বলটি তারই। 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

চেক ডিজঅনার মামলায় পাওনা শোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট

মাধ্যমিকের শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশনা

ফের কমল স্বর্ণের দাম, ভরি কত?

মৃত্যুর কয়েক ঘণ্টা আগে আমিন বিমানের টিকিটের ছবি পাঠিয়েছিলেন স্বজনদের

ইরানের ৫ তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা তেহরানের

ডেঙ্গুতে একদিনে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট না থাকলেও অডিও-ভিডিও কলে যুক্ত হওয়া যাবে

জাতিসংঘ সাধারণ পরিষদের সর্বোচ্চ পদে পররাষ্ট্রমন্ত্রী, নিউইয়র্কে শপথ আজ

পানির ন্যায্য বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১০

টাঙ্গাইলে বিএনপি নেতা ফারুক চেয়ারম্যান হত্যার বিচার দাবিতে বিক্ষোভ

১১

কুমিল্লায় মহাসড়কের পাশে তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

১২