শেখ হাসিনার সামরিক সচিব সালাহউদ্দিন মিয়াজি আটক

ছবি সংগৃহিত।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক সামরিক সচিব ও ঝিনাইদহ-৩ (মহেশপুর-কোটচাঁদপুর) আসনের এমপি মেজর জেনারেল (অব) সালাহউদ্দিন মিয়াজিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাঁর শ্যালক জাকির হোসেনকে হেফাজতে নেয় আইন-শৃঙ্খলা বাহিনী।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাতে যশোর থেকে তাকে আটক করা হয়। গতকাল সন্ধ্যা থেকে মিয়াজী ও তার শ্যালককে মিয়াজীর মালিকানাধীন যশোর সদরের রুদ্রপুর গ্রামের শ্যামলছায়া পার্কে অবরুদ্ধ করে রাখে বৈষম্যবিরোধী ছাত্রজনতা। পরে তাদের সঙ্গে যোগ দেন গ্রামবাসী।

খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনীর সদস্যসহ যৌথ বাহিনীর সদস্যরা সেখানে যান। এ সময় তারা উত্তেজিত ছাত্র-জনতাকে নিবৃত্ত করার চেষ্টা করেন।

কিন্তু উত্তেজিত জনতা সালাহউদ্দিন মিয়াজী ও তার সঙ্গীকে গ্রেপ্তার না করলে ঘটনাস্থল ছাড়বেন না বলে আলটিমেটাম দেন। একপর্যায়ে রাত পৌনে ১১টার দিকে সালাহউদ্দিন মিয়াজী ও তার শ্যালককে হেফাজতে নেন যৌথ বাহিনীর সদস্যরা। তাদেরকে কোতোয়ালি থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

সালাহউদ্দিন মিয়াজী দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে ঝিনাইদহ-৩ (মহেশপুর-কোটচাঁদপুর) আসনের সংসদ সদস্য নির্বাচিত হন।

স্থানীয় ও প্রত্যদর্শীরা জানায়, সালাহউদ্দিন মিয়াজী ও তাঁর শ্যালক দীর্ঘদিন তাঁদের মালিকানাধীন শ্যামলছায়া পার্কে আত্মগোপন করেছিলেন। এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় শ্যামলছায়া পার্কের প্রধান ফটক ঘিরে ফেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির বেশকিছু নেতাকর্মীসহ স্থানীয় কিছু লোকজন। এ সময় তাঁরা ভেতরে ঢোকার চেষ্টা করে।

এ ব্যাপারে কোতোয়ালি থানার পরিদর্শক কাজী বাবুল হোসেন সাংবাদিকদের বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে যৌথ বাহিনী সালাহউদ্দিন মিয়াজী ও তার শ্যালককে হেফাজতে নিয়েছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২