শেখ হাসিনা মানবজাতির কলঙ্ক, তাকে ক্ষমা করা যাবে না: মির্জা ফখরুল

ছবি সংগৃহীত।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শেখ হাসিনাকে ক্ষমা করা যাবে না, তিনি মানবতার শত্রু, তিনি মানবজাতির কলঙ্ক।

রোববার (২০ জুলাই) রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগ দিয়ে এমন মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, শেখ হাসিনা মানবজাতির কলঙ্ক। শুধু জুলাই গণঅভ্যুত্থানই নয়, বিগত দেড় যুগেরও বেশি সময় ধরে দেশে গণহত্যা চালানোর জন্য শেখ হাসিনাকে কখনো ক্ষমা করা যাবে না।

তিনি বলেন, বলেন, স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় ছাত্র-জনতা ঘোষণা দিয়েই জীবন উৎসর্গ করেছিলেন। সেজন্য বিএনপির লক্ষ্য হচ্ছে সত্যিকার অর্থে একটি উদারপন্থী গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করা। তারা নতুন বাংলাদেশ চায়, যেখানে দুর্নীতি, ঘুষ, খুন, হত্যা ও নির্যাতন থাকবে না। মানুষ স্বাধীনভাবে বাঁচবে।

এ সময় অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও আশাপ্রকাশ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে অস্ত্র দিলে চীন ও রাশিয়ার ‘খুবই খারাপ’ পরিণতি হবে: ট্রাম্প

বায়ুদূষণে শীর্ষে কাম্পালা, ঢাকার বাতাস মাঝারি মানের

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

ইয়েমেনের বন্দরে সৌদি আরবের ব্যাপক হামলা

নেতৃত্বের কারণে আমরা অনেক পিছিয়ে গিয়েছি: পানিসম্পদ মন্ত্রী

মধ্যরাতে ফের মোদির ভিডিও বার্তা, যা বললেন শিক্ষার্থীদের

মিরপুরে গোলাগুলিতে যুবদল কর্মী নিহত, গুলিবিদ্ধ ২

গণভোটের রায় না মানলে জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণ হবে না: বুলবুল

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

নতুন কেউ নির্বাচিত না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব সামলাবেন স্পিকার

১০

সংসদে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির প্রটোকল, জরুরি সংবাদ সম্মেলন

১১

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে কিছু জানা নেই: স্পিকার

১২