শাকিবের ‘প্রিন্স’ সিনেমার শুটিং শুরু

ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের নতুন প্রজেক্ট ‘প্রিন্স’। চলতি বছরের ঈদে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির। ইতোমধ্যেই শুরু হয়েছে এর শুটিং।

মঙ্গলবার (৬ জানুয়ারি) ঢাকায় শুরু হয় এই বিগ বাজেটের সিনেমার প্রথম পর্বের শুট। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সিনেমাটির পরিচালক আবু হায়াত মাহমুদ। ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মসের ব্যানারে নির্মিত এই সিনেমাটি প্রযোজনা করছেন শিরিন সুলতানা।

তবে ভিসা জটিলতা নিয়ে মাঝখানে শংকায় ছিল সিনেমাটির টিম। জায়গা বদলে ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় শুটিং হওয়ার কথাও শোনা যাচ্ছে।

পরিচালক জানান, শুটিং ইউনিট কাজ শুরু করলেও শাকিব খান আগামী সপ্তাহ থেকে অংশ নেবেন। বর্তমানে ঢাকায় চারদিনের একটি শিডিউল রাখা হয়েছে। এরপর পুরো ইউনিট উড়াল দেবে শ্রীলঙ্কায়, যেখানে সিনেমার বড় একটি অংশের দৃশ্যধারণ সম্পন্ন হবে। 

মূলত, শুরু থেকেই একটি গুঞ্জন শোনা যাচ্ছিল যে, নব্বই দশকের ঢাকার আন্ডারওয়ার্ল্ডের কুখ্যাত ডন ‘কালা জাহাঙ্গীর’-এর জীবন অবলম্বনে নির্মিত হচ্ছে ‘প্রিন্স’। তবে এমন দাবিকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন নির্মাতা আবু হায়াত।

এতে নারী প্রধান চরিত্রে থাকছেন কলকাতার জ্যোতির্ময়ী কুণ্ডু এবং বাংলাদেশের ছোট পর্দার দুই জনপ্রিয় মুখ তাসনিয়া ফারিণ ও সাবিলা নূর। রয়েছেন নাসির উদ্দিন খান, রাশেদ মামুন অপু, ইন্তেখাব দিনার, ডা. এজাজ এবং শরীফ সিরাজসহ আরও অনেকে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ককরোচ জনতা পার্টির আন্দোলন প্রত্যাহারের ঘোষণা

ককরোচ জনতা পার্টির আন্দোলন প্রত্যাহারের ঘোষণা

ইরানকে অস্ত্র দিলে চীন ও রাশিয়ার ‘খুবই খারাপ’ পরিণতি হবে: ট্রাম্প

বায়ুদূষণে শীর্ষে কাম্পালা, ঢাকার বাতাস মাঝারি মানের

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

ইয়েমেনের বন্দরে সৌদি আরবের ব্যাপক হামলা

নেতৃত্বের কারণে আমরা অনেক পিছিয়ে গিয়েছি: পানিসম্পদ মন্ত্রী

মধ্যরাতে ফের মোদির ভিডিও বার্তা, যা বললেন শিক্ষার্থীদের

মিরপুরে গোলাগুলিতে যুবদল কর্মী নিহত, গুলিবিদ্ধ ২

গণভোটের রায় না মানলে জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণ হবে না: বুলবুল

১০

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১১

নতুন কেউ নির্বাচিত না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব সামলাবেন স্পিকার

১২