ভারতকে সতর্ক করলেন সাকিব: আইপিএল কি টেস্ট ক্রিকেটের ক্ষতি করছে?

ছবি: সংগৃহীত।

ভারতের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের মহোৎসব আইপিএল যখন বিশ্বজুড়ে জনপ্রিয়তার তুঙ্গে, তখন এই আসরের সুফল ও কুফল নিয়ে সতর্কবার্তা দিলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। আইপিএল ভারতীয় ক্রিকেটের জন্য খেলোয়াড় তৈরির বড় পাইপলাইন হলেও এটি টেস্ট ক্রিকেটের মেধা নষ্ট করতে পারে বলে হুঁশিয়ার করেছেন ৩৯ বছর বয়সী এই অলরাউন্ডার।

সম্প্রতি ভারতের মুম্বাইয়ে ইইউটি-টোয়েন্টি বেলজিয়াম টুর্নামেন্টের জার্সি উন্মোচনের ইভেন্টে উপস্থিত হয়েছিলেন সাকিব। সেখানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ভারতের ক্রিকেটের ভবিষ্যৎ এবং নিজের আইপিএল ক্যারিয়ার নিয়ে খোলামেলা কথা বলেন তিনি। সাকিব মনে করেন, আইপিএলের নেশা তরুণ ক্রিকেটারদের লংগার ভার্সন বা টেস্ট ক্রিকেট থেকে বিমুখ করতে পারে। 

কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদের হয়ে দীর্ঘ সময় খেলা সাকিব বলেন, 'আইপিএলের মাধ্যমে ভারত নতুন নতুন খেলোয়াড় তৈরি করছে, যা দিয়ে আগামী ৫০ বছর তাদের পাইপলাইন সমৃদ্ধ থাকবে। তবে তাদের হয়তো টেস্টে সংগ্রাম করতে হতে পারে। কারণ এখনকার তরুণদের লক্ষ্যই থাকে আইপিএল। ফলে টেস্ট ফরম্যাটে ভারত সমস্যায় পড়তে পারে।'

ক্যারিয়ারের শেষলগ্নে এসে এখন আর আইপিএলে সুযোগ পান না সাকিব। তবে এ নিয়ে তার মাঝে কোনো আক্ষেপ নেই। তিনি বলেন, 'আমি আইপিএলে যথেষ্ট ম্যাচ খেলেছি। এখন তরুণদের সময়। আমার বয়সী খুব কম খেলোয়াড়ই এখন খেলছে। এই বয়সে এসে আইপিএল খেলা আমার জন্য কঠিন। আমি একে মিস করছি না, তবে খেলা দেখতে ভালো লাগে।'

তবে সাকিব মানছেন, ক্রিকেটের বিশ্বায়নের জন্য টি-টোয়েন্টি ফরম্যাটই সবচেয়ে উপযুক্ত। তিনি বলেন, 'বিশ্ব এগিয়ে যাচ্ছে। মানুষের সময় কম এখন। টি-টোয়েন্টি ক্রিকেটের বিশ্বায়নের জন্য ভালো ফরম্যাট। অন্য ফরম্যাট দেখার সময় এখন কম মানুষের কাছে। টি-টোয়েন্টি ক্রিকেটকে গ্লোবাল স্পোর্টস করতে সহায়তা করতে পারে। অলিম্পিকেও টি-টোয়েন্টি ফরম্যাটে খেলা হবে।'

সাকিবের এই মন্তব্য ভারতীয় ক্রিকেট মহলে নতুন বিতর্কের জন্ম দিয়েছে—আইপিএলের চাকচিক্য কি সত্যিই দীর্ঘ ফরম্যাটের ক্রিকেটের জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে?


  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানবতাবিরোধী অপরাধের মামলা: সাবেক এমপি গোলাপকে জিজ্ঞাসাবাদের অনুমতি

৩ দিনের সফরে ঢাকায় ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর

সরকারের পাঁচ মাসেও পরিবর্তন আসেনি, ঘুষখোররা এখনও সক্রিয়: মির্জা ফখরুল

জাপানে ভূমিকম্পে মৃত বেড়ে ১৭, বিদ্যুৎ-পানির সংকট

সারে ভর্তুকির অর্ধেক সুবিধা পান বড় ভূমি মালিকেরা

মতামত দিতে সময় বাড়ানোর দাবি টিআইবির

২ কোটি ৩৫ লাখ টাকা নিয়ে ভারত পালানোর চেষ্টা, দুই কর্মকর্তা আটক

ঘনিষ্ঠ দৃশ্যের কথা বলে হেনস্থা, কী ঘটে অভিনেত্রীর সঙ্গে

ভিসি নিয়োগে প্রাধান্য ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের

শতকের ঘরে সবজি, কাঁচা মরিচ ৪০০ টাকা

১০

দুদকের নতুন সচিব হলেন সাইদুর রহমান খান

১১

শিক্ষার্থীদের আসল শত্রু হলো আরএসএস: রাহুল গান্ধী

১২