আবারও ঢাকা ক্যাপিটালস-এর মালিকানায় শাকিব খান

ছবি: সংগৃহীত।

দেশের ক্রিকেটের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল)। গত আসরে ঢাকার ফ্র্যাঞ্চাইজির মালিকানা কিনেছে চিত্রনায়ক শাকিব খান। প্রথমবার অংশ নিয়ে দলটি শেষ হাসি হাসতে না পারলেও ব্যাপক আলোচনা তৈরি করেছিল। 

এবারের আসরে দলটির মালিকানায় ঢালিউড সুপারস্টার থাকবেন কিনা তা নিয়ে সন্ধিহান ছিল। অবশেষে জানা গেল, ঢাকা ক্যাপিটালস-এর মালিকানায় থাকছেন শাকিব খান এবং তাদের কোম্পানি চ্যাম্পিয়ন স্পোর্টস।

এ ব্যাপারে শাকিব খানের কোনো মন্তব্য পাওয়া না গেলেও একাধিক দায়িত্বশীল সূত্র বুধবার বিকেলে খবরটি নিশ্চিত করেছে। পাশাপাশি বিসিবি সূত্র থেকে জানা যায়, আগামী পাঁচ বছরের জন্য ঢাকা ক্যাপিটালসের মালিকানায় থাকছেন শাকিব খান।

গেল আসরে অংশ নিয়েছিল সাতটি দল। এবার দল কমে অংশ নিচ্ছে পাঁচটি, অংশগ্রহণকারী দলগুলো হলো—ঢাকা, রংপুর, চট্টগ্রাম, রাজশাহী ও সিলেট। বাদ পড়েছে খুলনা এবং বরিশাল। 

গত আসরের প্লেয়ার্স ড্রাফটের হাজির হয়ে শাকিব বলেছিলেন, ‘বিপিএল প্লেয়ার ড্রাফটে নাম ঘোষণার পর থেকে মানুষ অনেক বেশি উৎসাহ দিয়েছে। আমাকে পুরো বাংলাদেশ এভাবে ওয়েলকাম করেছে যা আমাকে ইমোশনাল করেছে। আমরা শতভাগ আশাবাদি। আমরা আশা করি বিজয় আমাদেরই আসবে এবং আনন্দের শেষ হাসিটা আমরাই হাসবো।’ 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গুর সংক্রমণ বাড়তে থাকায় হাসপাতালগুলোতে শয্যা বাড়ানোর নির্দেশ

১

ঢাকার বস্তিতে যক্ষ্মা শনাক্তে জাপানের ১.৪৫ লাখ ডলারের সহায়তা

২

মেসির শেষ নাচে মাতল আর্জেন্টিনা, বেনিনকে হারিয়ে স্মরণীয় ইতি

৩

সরকারি কলেজে শিক্ষকদের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত

৪

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৯৩

৫

ডেঙ্গুতে একদিনে ১০ মৃত্যু, মোট প্রাণহানি ২৮১

৬

রাষ্ট্রপতির সঙ্গে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

৭

২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

৮

প্রধান শিক্ষক নিয়োগে আর আইনগত বাধা নেই

৯

বাংলাদেশকে একটি মানবিক দেশ হিসেবে গড়ে তুলতে চাই : প্রধানমন্ত্রী

১০

মেসির জন্য বিদায়ী মঞ্চ প্রস্তুত

১১

এলপিজি নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে ডিসিদের আইনগত ব্যবস্থা নেয়ার নির্দেশ

১২