পুলিশের দায়িত্ব পালন করবেন নিরাপত্তাকর্মীরা, করতে পারবেন গ্রেপ্তার

ছবি সংগৃহিত।

রমজান ও ঈদে রাজধানীর নিরাপত্তায়  ‘অক্সিলারি পুলিশ ফোর্স’ নিয়োগ দিয়েছে ডিএমপি। ঢাকার বিভিন্ন আবাসিক এলাকা, শপিংমল ও মার্কেটগুলোতে নিয়োজিত বেসরকারি নিরাপত্তা কর্মীরা এই ফোর্সের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। তাদের গ্রেপ্তারের  ক্ষমতা দেওয়া হয়েছে।   

শনিবার (৮ মার্চ) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

ডিএমপি কমিশনার জানান, রমজান ও ঈদ উপলক্ষে অনেক রাত পর্যন্ত ঢাকা মহানগরীর মার্কেট ও শপিংমলগুলো খোলা থাকে। পুলিশের স্বল্পতা থাকায় নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীর বিভিন্ন আবাসিক এলাকা, শপিংমল ও মার্কেটগুলোতে 'অক্সিলারি পুলিশ ফোর্স' নিয়োগ দিয়েছে ডিএমপি।

শেখ মো. সাজ্জাত আলী জানান, রমজানে সন্ধ্যা হতেই মুসল্লিরা মসজিদে যান। দেড়-দুই ঘণ্টা সময় যায় তারাবির নামাজে। ওই সময় শহরের বিভিন্ন অলিগলিতে জনশূন্যতা তৈরি হয়। বিশেষ করে পুরুষ মানুষ তারাবি নামাজে থাকে। আপনারা বাড়ি, ফ্ল্যাট দোকান যত্নে রেখে আসবেন। নিরাপত্তাটা খেয়াল করবেন।

তিনি আরও বলেন, আইন মোতাবেক পুলিশের মতোই এসব সহায়ক পুলিশ দায়িত্ব পালন ও গ্রেপ্তারের ক্ষমতা পাবেন। পুলিশ অফিসার আইনগতভাবে যে প্রোটেকশন পান এই অক্সিলারি ফোর্সের সদস্যরাও একই প্রটেকশন পাবেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুনে গ্লোবাল গেটওয়ে যোগদানে প্রধানমন্ত্রীকে ইইউ প্রধানের আমন্ত্রণ

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিয়েছে কমিশন: ইসি সানাউল্লাহ

জাতিসংঘের সম্মেলনে যোগ দিতে নিউইয়র্কে স্বরাষ্ট্রমন্ত্রী

শিক্ষার্থীদের অনুপস্থিতির হার কমাতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে

টস জিতে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে নেই লিটন

প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি-এর প্রধান নির্বাহীর সৌজন্য সাক্ষাৎ

শিশুরাই আগামীর বাংলাদেশ, দেশগড়ার সৈনিক: ডা. জুবাইদা রহমান

শনিবারের মধ্যে সকল ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম নিশ্চিত না করলে লাইসেন্স বাতিল করা হবে

বাংলাদেশ এখন বিনিয়োগের অন্যতম গন্তব্য: অর্থমন্ত্রী

ঠিকাদারের শাস্তি ও দ্রুত কাজ শেষ করার দাবি

১০

সোমবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১১

২৭তম বিসিএসের আরও ৭৭ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন

১২