সিরাজগঞ্জে দ্বিতীয় শ্রেণির ছাত্রী ধর্ষণের শিকার

মাগুরার শিশু আছিয়ার মৃত্যুর শোকে যখন পুরো দেশ ব্যথিত, তখন সিরাজগঞ্জের রায়গঞ্জে দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে।

নিপীড়নের শিকার মেয়েটিকে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান শুরু হয়েছে।

রায়গঞ্জ থানার ওসি আসাদুজ্জামান এসব তথ্য দিয়েছেন। তিনি বলেছেন, রায়গঞ্জ উপজেলার নাড়ুয়া গ্রামের এক স্কুলছাত্র গত রবিবার (৯ মার্চ) সকাল ১০টার দিকে ওই ছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণ করে। এই ঘটনা স্থানীয়ভাবে আপসের চেষ্টা করে ব্যর্থ হয় ছেলেটির পরিবার। বুধবার (১২ মার্চ) সকালে বিষয়টি জানাজানির পর পুলিশের তদন্ত শুরু করে। 

অভিযুক্ত স্কুলছাত্রকে গ্রেপ্তারের চেষ্টা চলছে জানিয়ে ওসি আসাদুজ্জামান বলেন, পুলিশের সহযোগিতায় নির্যাতিত ওই শিশু ছাত্রীকে বুধবার (১২ মার্চ) রাত ১টার দিকে মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরইমধ্যে হাসপাতালে চিকিৎসাধীন মেয়েটির খোঁজখবর নেওয়া হয়েছে।

এই ঘটনায় মেয়েটির বাবা মামলা করার পর সন্দেহভাজন ধর্ষককে গ্রেপ্তারের চেষ্টা করছে। 

সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের গাইনী বিভাগের চিকিৎসক ডা. উম্মে রুমান লীমা বলেন, প্রাথমিকভাবে ধর্ষণের ধারণা পাওয়া গেছে। তবে বর্তমানে বিলিডিং বন্ধ আছে। মেডিকেল রিপোর্ট হাতে পাওয়া গেলে বিস্তারিত জানা যাবে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি কলেজে শিক্ষকদের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত

১

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৯৩

২

ডেঙ্গুতে একদিনে ১০ মৃত্যু, মোট প্রাণহানি ২৮১

৩

রাষ্ট্রপতির সঙ্গে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

৪

২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

৫

প্রধান শিক্ষক নিয়োগে আর আইনগত বাধা নেই

৬

বাংলাদেশকে একটি মানবিক দেশ হিসেবে গড়ে তুলতে চাই : প্রধানমন্ত্রী

৭

মেসির জন্য বিদায়ী মঞ্চ প্রস্তুত

৮

এলপিজি নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে ডিসিদের আইনগত ব্যবস্থা নেয়ার নির্দেশ

৯

প্রাথমিকের ১৮০ কর্মকর্তাকে মাঠপর্যায়ে বিদ্যালয় পরিদর্শনের নির্দেশ

১০

আবরার ফাহাদের ২০ খুনির ফাঁসির রায় কার্যকর কবে?

১১

৫২ বছর ধরে এক টাকায় পড়ানো শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা

১২