এবার শুটিং সেটে ঢুকে সালমান খানকে হত্যার হুমকি

সালমান খান। ছবি সংগৃহিত

বলিউড ভাইজান সালমান খানকে এবার সরাসরি শুটিং সেটে প্রবেশ করে হত্যার হুমকি দিয়েছে এক অজ্ঞাত ব্যক্তি। নিরাপত্তারক্ষীদের হাতে আটক হওয়ায় সালমানের কাছে যেতে না পারলেও এ ব্যক্তি দূর থেকে সালমানকে হত্যার হুমকি দেন।

আটকের পর হত্যার হুমকি দেওয়া ব্যক্তি দাবি করেন তিনি লরেন্স বিষ্ণোইর দলের লোক। তবে এ ঘটনা নিয়ে এখন পর্যন্ত সালমানের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় নাম জড়ানোর পর থেকেই লরেন্স বিষ্ণোইর নেতৃত্বাধীন বিষ্ণোই গ্যাংয়ের লক্ষ্যবস্তুতে পরিণত হন সালমান খান। সম্প্রতি বাবা সিদ্দিকির হত্যাকাণ্ডের পর থেকে ভাইজানের আতঙ্ক বেড়ে যায়।

সালমান খান তার প্রিয় বন্ধু বাবা সিদ্দিকির মৃত্যুসংবাদ পেয়ে হাসপাতালে ছুটে গিয়েছিলেন। বন্ধুকে হারিয়ে তিনি শোকে ভেঙে পড়েন। এ হত্যাকাণ্ডের পরও সালমানকে একের পর এক হত্যার হুমকি দেওয়া হচ্ছে।

এর আগে ৫ কোটি টাকার চাওয়া হয়েছিল সালমানের কাছে। সেই ঘটনার অভিযুক্ত হিসেবে জামশেদপুরের এক সবজি বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যেই আবার কিছুদিন আগে আবার সালমান খান ও বাবা সিদ্দিকির ছেলে তথা মুম্বাইয়ের বান্দ্রা-পূর্ব আসনের বিধায়ক জিশান সিদ্দিকিকে হুমকি দেওয়ার অভিযোগে নয়ডা থেকে ২০ বছরের এক যুবককে আটক করা হয়েছে।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে দেয়া বিবৃতি এক ঘণ্টার মধ্যে প্রত্যাহার ভারতের

বিশ্ববাজারে ৩ মাসের মধ্যে সর্বোচ্চ দামে স্বর্ণ

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন চারজন, রাতে শপথ

মির্জা ফখরুলকে আসিফ আলি জারদারির অভিনন্দন, পাকিস্তান সফরের আমন্ত্রণ

এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদন শুরু

শিক্ষার্থীরা পড়ালেখা শেষে কর্মক্ষম হতে পারে এমন শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে

তবে কি আবারও মাঠে নামছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো

বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, বন্ধ থাকবে যেসব সড়ক

প্রয়োজনে জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করতে হবে: নুরুল হক নুর

১০

বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির শপথ সন্ধ্যা সাড়ে ৭টায়

১১

গ্যাসের সরবরাহ বাড়েনি শিল্পের সংকটও কাটেনি

১২