আইন-শৃঙ্খলা রক্ষায় স্বীকৃতি পেলেন সলঙ্গা থানার ওসি

আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং মাদকবিরোধী অভিযানে ধারাবাহিক সাফল্যের স্বীকৃতি হিসেবে আবারও প্রশংসা কুড়ালো সিরাজগঞ্জের সলঙ্গা থানা।

ক্লুলেস, ডাকাতি মামলার রহস্য উদঘাটন, ছিনতাই, আসামি গ্রেফতার, জব্দ মালামাল উদ্ধার এবং সর্বোচ্চ মাদক উদ্ধারকারী থানা হিসেবে একযোগে তিনটি গুরুত্বপূর্ণ অর্জন পেল সলঙ্গা থানা পুলিশ।

এসব কৃতিত্বের স্বীকৃতি হিসেবে পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতুর কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী।

পুরস্কার গ্রহণের পর প্রতিক্রিয়ায় ওসি আসলাম আলী জানান, এই অর্জন তার একার নয়, এটি সলঙ্গা থানার সব অফিসার ও ফোর্সের সম্মিলিত প্রচেষ্টার ফল। পেশাদারিত্ব, আন্তরিকতা এবং টিমওয়ার্কের কারণেই আমরা এ সাফল্য অর্জন করতে পেরেছেন বলেও মন্তব্য করেন তিনি।

এসময় পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ওসি আসলাম আলী। তিনি বলেন, পুলিশ সুপার মহোদয়সহ সকল সিনিয়র কর্মকর্তা এবং রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের তত্ত্বাবধান, দিকনির্দেশনা ও সহযোগিতা আমাদের অনুপ্রেরণা জুগিয়েছে। তাদের সার্বিক সহযোগিতা না থাকলে এ অর্জন সম্ভব হতো না।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৭ বছরে পর্যাপ্ত নিয়োগ না হওয়ায় স্বাস্থ্যখাতে জনবল সংকট তৈরি হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আমলে নেওয়ার মতো নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, আহত ১২ যাত্রী

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী সব সুবিধা পাবেন

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

হাসপাতালের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে রোগী ও স্বজনরা

১০

নজরুল বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের টার্গেট করে সংঘবদ্ধ সাইবার হয়রানির অভিযোগ

১১

বিশ্ববাজারে তেলের দাম লাগামছাড়ার আশঙ্কা

১২