আগামীকাল থেকে শুরু এসএসসি পরীক্ষার ফরম পূরণ , জেনে নিন ফিসহ সব তথ্য

সংগৃহিত ছবি

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ২০২৫ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু হবে আগামীকাল রোববার থেকে। বিলম্ব ফি ছাড়া ফরম পূরণ করা যাবে আগামী ৯ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত। 

সম্প্রতি ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৭ নভেম্বরের মধ্যে নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ করতে হবে। আর নির্ধারিত ফির অতিরিক্ত কোনোভাবেই আদায় করা যাবে না। এ-সংক্রান্ত কোনো অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

ফরম পূরণের বিস্তারিত

১. নির্বাচনি (টেস্ট) পরীক্ষা গ্রহণসহ ফলাফল প্রকাশের শেষ তারিখ: ২৭/১১/২০২৪

২. অনলাইনে ফরম পূরণ বিলম্ব ফি ছাড়া: ০১/১২/২০২৪ থেকে ০৯/১২/২০২৪।

৩. বিলম্ব ফি ছাড়া অনলাইনে ফি জমা দেওয়ার শেষ তারিখ: ১০/১২/২০২৪।

৪. বিলম্ব ফিসহ অনলাইনে ফরম পূরণের তারিখ: ১১/১২/২০২৪ থেকে ১৪/১২/২০২৪।

৫. পরীক্ষার্থীপ্রতি ১০০ টাকা বিলম্ব ফিসহ অনলাইনে ফি জমার শেষ তারিখ: ১৫/১২/২০২৪।

৬. রেজিস্ট্রেশনের মেয়াদ থাকা সাপেক্ষে জিপিএ উন্নয়ন পরীক্ষার্থীসহ আবশ্যিক ও নৈর্বাচনিক বিষয়ে এক থেকে চার বিষয়ে ২০২৪ সালের অকৃতকার্য পরীক্ষার্থীরা ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় অকৃতকার্য বিষয়ে অংশগ্রহণের জন্য নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে আবেদন করার শেষ তারিখ: ২১/১১/২০২৪।

রেজিস্ট্রেশন ফি

বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীদের (নিয়মিত) জন্য ফরম পূরণের ফি ২ হাজার ২৪০ টাকা আর ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের পরীক্ষার্থীদের (নিয়মিত) জন্য ২ হাজার ১২০ টাকা। পরীক্ষার্থীদের বেতন ও সেশন চার্জ হিসেবে ২০২৪ খ্রিষ্টাব্দে ৩১ ডিসেম্বর পর্যন্ত পরিশোধ করতে হবে। কোনো শিক্ষার্থীর নবম ও দশম শ্রেণির মোট ২৪ মাসের বেশি বেতন নেয়া যাবে না।

ফরম পূরণের বিস্তারিত

নির্বাচনি (টেস্ট) পরীক্ষা গ্রহণসহ ফলাফল প্রকাশের শেষ তারিখ ২৭ নভেম্বর। অনলাইনে বিলম্ব ফি ছাড়া ফরম পূরণ করা যাবে ১ থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত। বিলম্ব ফি ছাড়া অনলাইনে ফি জমা দেওয়ার শেষ তারিখ ১০ ডিসেম্বর। বিলম্ব ফিসহ অনলাইনে ফরম পূরণ করা যাবে ১১ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত। পরীক্ষার্থীপ্রতি ১০০ টাকা বিলম্ব ফিসহ অনলাইনে ফি জমার শেষ তারিখ ১৫ ডিসেম্বর।

নিয়মিত পরীক্ষার্থী

২০২৩-২৪ সালের রেজিস্ট্রেশনধারীরা ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় নিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করবে।

অনিয়মিত পরীক্ষার্থী

২০২১-২২ ও ২০২২-২৩ সালের রেজিস্ট্রেশনধারী শিক্ষার্থী যারা ২০২৩ ও ২০২৪ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় অংশগ্রহণ করেনি, নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে তারা অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। তাদেরকে নিয়মিত পরীক্ষার্থী হিসেবে গণ্য করা যাবে না।

২০২৪ সালের এসএসসি পরীক্ষায় সব বিষয়ে অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে চতুর্থ বিষয় বাদে ১ থেকে ৪ বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থীরা রেজিস্ট্রেশনের মেয়াদ থাকলে অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় অকৃতকার্য বিষয়ে অংশগ্রহণ করতে পারবে। তারা ইচ্ছা করলে অন্য সব বিষয়েও পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।

২০২৩ সালের এসএসসি পরীক্ষায় চতুর্থ বিষয় বাদে ১ থেকে ৩ বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থীদের মধ্যে যারা ২০২৪ সালের পরীক্ষায় অংশগ্রহণ করেনি বা অংশগ্রহণ করে পুনরায় এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য হয়েছে, রেজিস্ট্রেশনের মেয়াদ থাকলে তারা অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে ২০২৫ সালের পরীক্ষায় আগের অকৃতকার্য বিষয়ে অথবা সব বিষয়ে অংশগ্রহণ করতে পারবে। আংশিক বিষয়ে অংশগ্রহণে ইচ্ছুক পরীক্ষার্থীরা চতুর্থ বিষয়ে পরীক্ষা দিতে পারবে না।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যবসায়ীর অণ্ডকোষ চেপে স্বাক্ষর আদায়, অভিযুক্ত লিটু গ্রেপ্তার

জাইকা বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী, সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

মেডিকেল ছুটি নিয়ে অস্ট্রেলিয়ায় শিক্ষিকা, এক মাস অনুপস্থিতির পরও অজ্ঞাত উপজেলা শিক্ষা কর্মকর্তা!

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৩১

স্বাস্থ্য খাতের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

'আমরা প্রতিশোধ নেবোই' লেখা পতাকা হাতে তেহরানে শোকাহত মানুষের ঢল

‘মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত হলে আইনি প্রক্রিয়ায় আ. লীগকে নিষিদ্ধ করা হতে পারে’

স্মারক ডাকটিকিট প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা, পরিপত্র জারি

১০

খল চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা শানু

১১

সশস্ত্র বাহিনীকে চতুর্মাত্রিক করতে অঙ্গীকারবদ্ধ সরকার : রাষ্ট্রপতি

১২